আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১৯. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত কুরবানীর অধ্যায়
হাদীস নং: ১৫১৯
আন্তর্জাতিক নং: ১৫১৯
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত কুরবানীর অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
১৫২৫। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া আল কুতাঈ (রাহঃ) ......... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হাসানের পক্ষ থেকে একটি ছাগল আকীকা করেছিলেন এবং বলেছিলেন, হে ফাতিমা, এর মাথা মুণ্ডন কর এবং তার চুলের ওজন পরিমাণ রূপা সাদ্কা করে দাও। অনন্তর আমি তা ওজন করলাম। এক দিরহাম বা এক দিরহামের কিছু অংশ পরিমাণ হল তা।
এই হাদীসটি হাসান-গারীব। এর সনদ মুত্তাসিল নয়। আলী ইবনে আবু তালিব (রাযিঃ)-এর সঙ্গে বর্ণনাকারী আবু জা‘ফর মুহাম্মাদ ইবনে আলী (রাযিঃ)-এর সাক্ষাত ঘটেনি।
এই হাদীসটি হাসান-গারীব। এর সনদ মুত্তাসিল নয়। আলী ইবনে আবু তালিব (রাযিঃ)-এর সঙ্গে বর্ণনাকারী আবু জা‘ফর মুহাম্মাদ ইবনে আলী (রাযিঃ)-এর সাক্ষাত ঘটেনি।
أبواب الأضاحي عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْقُطَعِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ عَقَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحَسَنِ بِشَاةٍ وَقَالَ " يَا فَاطِمَةُ احْلِقِي رَأْسَهُ وَتَصَدَّقِي بِزِنَةِ شَعْرِهِ فِضَّةً " . قَالَ فَوَزَنَتْهُ فَكَانَ وَزْنُهُ دِرْهَمًا أَوْ بَعْضَ دِرْهَمٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَإِسْنَادُهُ لَيْسَ بِمُتَّصِلٍ . وَأَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ لَمْ يُدْرِكْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ .
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসে আকীকার কর্মধারায় পশু যবেহ করা ছাড়া সন্তানের চুলের ওজনের সমপরিমাণ রূপা সদাকা করারও উল্লেখ রয়েছে। বস্তুত এটাও একটা মুস্তাহাব কাজ।
এই হাদীসের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ (ﷺ) হযরত হাসানের চুলের ওজনের সমপরিমাণ সদাকা করার যে হুকুম হযরত ফাতিমাকে দিয়েছিলেন, এর কারণ বিশ্লেষণ করতে গিয়ে কোন কোন মনীষী বলেছেন যে, হযরত হাসানের জন্মের সময় তাদের পিতা মাতা হযরত আলী ও ফাতিমা রাযি.-এর এতটুকু সামর্থ্য ছিল না যে, তাঁরা নিজেদের পক্ষ থেকে আকীকার পশু যবেহ করতে পারেন। এজন্য রাসূলুল্লাহ (ﷺ) ছাগল দিয়ে আকীকা তো নিজের পক্ষ থেকে করে দিলেন; কিন্তু ফাতিমাকে বলে দিলেন যে, শিশুর চুলের ওজন পরিমাণ রূপা যেন তিনি নিজে সদাকা করে দেন। যাতে তার পক্ষ থেকেও কিছুটা শোকরানা আল্লাহর দরবারে পৌঁছে যায়।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)