আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৭. সুন্দর ব্যবহার ও আত্নীয়তার সম্পর্ক রক্ষার অধ্যায়
হাদীস নং: ২০১৩
আন্তর্জাতিক নং: ২০১৩
সুন্দর ব্যবহার ও আত্নীয়তার সম্পর্ক রক্ষার অধ্যায়
নম্রতা।
২০১৯. ইবনে আবু উমর (রাহঃ) ......... আবু দারদা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ যাকে নম্রতার হিস্যা দেওয়া হয়েছে তাকে কল্যাণের হিস্যা প্রদান করা হয়েছে আর যে ব্যক্তি নম্রতার হিস্যা থেকে বঞ্চিত সে কল্যাণের হিস্যা থেকে বঞ্চিত।
أبواب البر والصلة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الرِّفْقِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أُعْطِيَ حَظَّهُ مِنَ الرِّفْقِ فَقَدْ أُعْطِيَ حَظَّهُ مِنَ الْخَيْرِ وَمَنْ حُرِمَ حَظَّهُ مِنَ الرِّفْقِ فَقَدْ حُرِمَ حَظَّهُ مِنَ الْخَيْرِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَجَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ وَأَبِي هُرَيْرَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে আয়িশা, জারীর ইবনে আব্দুল্লাহ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে ব্যবহৃত রিফক শব্দের অর্থ ব্যাপক। শুধুমাত্র 'দয়া' বা 'নম্রতা' কিংবা নরম মেযাজ দ্বারা অর্থ প্রকাশ করা যায় না। তবু রিফকের অর্থ দয়া ও নম্রতা করা হয়েছে। রিফক দুনিয়া ও আখিরাতের তামাম মঙ্গলের উৎস। যে রিফকের অধিকারী, সে আল্লাহ ও তাঁর বান্দার মহব্বতের পাত্র। যে রিফক থেকে বঞ্চিত হয়েছে, সে দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ ও তাঁর বান্দাগণ তাকে অপসন্দ করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: