আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩২. নবীজী ﷺ থেকে তাকদীর সংশ্লিষ্ট বর্ণনা

হাদীস নং: ২১৪০
আন্তর্জাতিক নং: ২১৪০
নবীজী ﷺ থেকে তাকদীর সংশ্লিষ্ট বর্ণনা
অন্তর হল রহমানের দুই আঙ্গুলের মাঝে।
২১৪৩. হান্নাদ (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খুব বেশী বলতেনঃيَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপ দৃঢ় রাখ।

আমি বললামঃ আপনার এবং আপনি যা কিছু নিয়ে এসেছেন সব বিষয়ের উপর আমরা ঈমান রাখি, আপনি কি আমাদের সম্পর্কে কোন আশঙ্কা পোষণ করেন? তিনি বললেনঃ হ্যাঁ, অন্তরতো আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝে, তিনি যেভাবে ইচ্ছা তা পরিবর্তিত করেন।
أبواب القدر عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء أن القلوب بين أصبعي الرحمن
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُكْثِرُ أَنْ يَقُولَ " يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ " . فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ آمَنَّا بِكَ وَبِمَا جِئْتَ بِهِ فَهَلْ تَخَافُ عَلَيْنَا قَالَ " نَعَمْ إِنَّ الْقُلُوبَ بَيْنَ أَصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ يُقَلِّبُهَا كَيْفَ يَشَاءُ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ وَأُمِّ سَلَمَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَائِشَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ أَنَسٍ . وَرَوَى بَعْضُهُمْ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَحَدِيثُ أَبِي سُفْيَانَ عَنْ أَنَسٍ أَصَحُّ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এ বিষয়ে নাওওয়াস ইবনে সামআন, উম্মু সালামা, আয়িশা ও আবু যর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান। একাধিক রাবী আ‘মাশ-আবু সুফিয়ান-আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। কতক রাবী আ‘মাশ-আবু সুফিয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু সনদে এটি রিওয়ায়াত করেছেন। তবে আবু সুফিয়ান-আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রটি অধিক সহীহ।

হাদীসের ব্যাখ্যা:

যেহেতু আল্লাহর সিফাত ও কার্যাবলী অনুধাবন ও বিবরণ প্রদান করার জন্য কোন স্বতন্ত্র পরিভাষা নেই। তাই অপরাগতাবশতঃ মানুষের কার্যাবলী ও গুণাবলী প্রকাশ করার জন্য যে পরিভাষা ব্যবহৃত হয় তা এ হাদীসে ব্যবহার করা হয়েছে। আল্লাহর দু'আঙ্গুলের মাঝখানে মানুষের হৃদয় কথার অর্থ হল, মানুষের হৃদয় আল্লাহর পূর্ণ কর্তৃত্ব ও এখতিয়ারের মধ্যে রয়েছে। তিনি যে দিকে চান সে দিকে মানুষের মন পরিবর্তন করে দেন। যেরূপ আমরা বলে থাকি অমুক ব্যক্তি আমার মুঠোর মধ্যে রয়েছে অর্থাৎ সে আমার এখতিয়ার ও কর্তৃত্বের মধ্যে রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান