আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩৩. ফিতনাসমূহ ও কিয়ামতের বিবরণ

হাদীস নং: ২২৩১
আন্তর্জাতিক নং: ২২৩১
ফিতনাসমূহ ও কিয়ামতের বিবরণ
মাহদী প্রসঙ্গ।
২২৩৪. আব্দুল জাব্বার ইবনে আলা আত্তার (রাহঃ) ...... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, আমার পরিবারের এক লোক কর্তৃত্বাধিকারী হবে। তার নাম হবে আমার নামের অনুরূপ। আসিম বলেন, আবু সালিহ (রাহঃ) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রাযিঃ) বলেছেনঃ দুনিয়ার যদি একটি মাত্র দিনও বাকী থাকে তবে আল্লাহ তাআলা দিনটিকে খুবই দীর্ঘ করবেন যেন তিনি রাজ্যাধিপতি হতে পারেন।
أبواب الفتن عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي الْمَهْدِيِّ
حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلاَءِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الْعَطَّارُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يَلِي رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِي يُوَاطِئُ اسْمُهُ اسْمِي " .
قَالَ عَاصِمٌ وَأَخْبَرَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ لَوْ لَمْ يَبْقَ مِنَ الدُّنْيَا إِلاَّ يَوْمٌ لَطَوَّلَ اللَّهُ ذَلِكَ الْيَوْمَ حَتَّى يَلِيَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে মাহদী শব্দ নেই কিন্তু উদ্দেশ্য হযরত মাহদীই। সুনানে আবূ দাউদে হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা)-এরই এক বর্ণনায় এটা অতিরিক্ত এসেছে যে, তার পিতার নাম আমার পিতার নাম অনুযায়ী (অর্থাৎ আবদুল্লাহ) হবে। বস্তুত এটাও অতিরিক্ত রয়েছে যে, يَمْلَأُ الْأَرْضَ قِسْطًا وَعَدْلًا كَمَا مُلِئَتْ ظُلْمًا وَجَوْرًا তিনি আল্লাহর যমিনকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবেন, যে ভাবে প্রথমে তা অত্যাচার ও বেইনসাফী দ্বারা পরিপূর্ণ ছিল। সুনানে আবু দাউদের সেই বর্ণনা থেকে এবং হযরত মাহদী সম্পর্কিত অন্যান্য বর্ণনা দ্বারা জানা যায় যে, তাঁর শাসন পূর্ণ দুনিয়ায় হবে। সুতরাং জামি' তিরমিযীর ব্যাখ্যাধীন বর্ণনায় আরবের ওপর যে শাসনের উল্লেখ করা হয়েছে, তা সম্ভবত এ ভিত্তিতেই যে, তাঁর রাষ্ট্রের মূল কেন্দ্র আরবেই হবে। পরে পূর্ণ দুনিয়া তাঁর রাষ্ট্রের আওতায় এসে যাবে। (আল্লাহই অধিক জানেন)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)