আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৩৩. ফিতনাসমূহ ও কিয়ামতের বিবরণ
হাদীস নং: ২২৬১
আন্তর্জাতিক নং: ২২৬১
ফিতনাসমূহ ও কিয়ামতের বিবরণ
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
২২৬৪. মুসা ইবনে আব্দুর রহমান কিন্দী (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার উম্মত যখন দর্পভরে হাটবে এবং বাদশাহযাদারা অর্থাৎ ইরান ও রোম সম্রাটের বংশধররা তাদের খেদমতে নিয়োজিত হবে তখন তাদের উত্তম লোকদের উপর দুষ্টু লোকদের কর্তৃত্ব চাপিয়ে দেওয়া হবে।
أبواب الفتن عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكِنْدِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُبَيْدَةَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا مَشَتْ أُمَّتِي الْمُطَيْطِيَاءَ وَخَدَمَهَا أَبْنَاءُ الْمُلُوكِ أَبْنَاءُ فَارِسَ وَالرُّومِ سُلِّطَ شِرَارُهَا عَلَى خِيَارِهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَقَدْ رَوَاهُ أَبُو مُعَاوِيَةَ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ .
حَدَّثَنَا بِذَلِكَ، مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْوَاسِطِيُّ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . وَلاَ يُعْرَفُ لِحَدِيثِ أَبِي مُعَاوِيَةَ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ أَصْلٌ إِنَّمَا الْمَعْرُوفُ حَدِيثُ مُوسَى بْنِ عُبَيْدَةَ . وَقَدْ رَوَى مَالِكُ بْنُ أَنَسٍ هَذَا الْحَدِيثَ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ مُرْسَلاً وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ .

হাদীসের তাখরীজ (সূত্র):
এ হাদীসটি গারীব। আবু মুআবিয়া (রাহঃ) এটি ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী রাদিয়াল্লাহু আনহু-এর করাতে বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইবনে ইসমাঈল ওয়াসিতী (রাহঃ) ইবনে’উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
আবু মুআবিয়া-ইয়াহইয়া ইবনে সাঈদ-আব্দুল্লাহ ইবনে দীনার-ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রিওয়ায়াতটির মূল সম্পর্কে কিছু জানা নাই। মূসা ইবনে উবাইদা-এর রিওয়ায়াতটি হল প্রসিদ্ধ। মালিক ইবনে আনাস (রাহঃ) হাদীসটি ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) এর বরাতে মূরসালরূপে বর্ণনা করেছেন। এ সনদে তিনি আব্দুল্লাহ ইবনে দীনার-ইবনে ’উমর রাদিয়াল্লাহু আনহু-এর উল্লেখ করেন নি।