আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৩৬. যুহদ-দুনিয়া বিমুখতার বর্ণনা
হাদীস নং: ২৩১৯
আন্তর্জাতিক নং: ২৩১৯
যুহদ-দুনিয়া বিমুখতার বর্ণনা
কম কথা বলা।
২৩২২. হান্নাদ (রাহঃ) ...... বিলাল ইবনে হারিছ মুযানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তোমাদের কেউ কখনো আল্লাহর সন্তুষ্টির এমন কোন কথা বলে থাকে যার সম্পর্কে সে ধারণাও করে না যে কোথায় গিয়ে তা পৌঁছবে অথচ এর কারণে আল্লাহ তাআলা তাঁর সঙ্গে সাক্ষাতের দিন (কিয়ামত) পর্যন্ত সময়ের জন্য ঐ ব্যক্তির পক্ষে তার সন্তুষ্টি লিপিবদ্ধ করে দেন। আবার তোমাদের কেউ আল্লাহর অসন্তুষ্টিজনক এমন কোন কথা বলে ফেলে যার সম্পর্কে সে ধারণাও করতে পারে না যে এর পরিণাম কোথায় গিয়ে পৌঁছবে অথচ এর কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অসন্তুষ্টি লিখে দেন।
أبواب الزهد عن رسول الله صلى الله عليه وسلم
باب فِي قِلَّةِ الْكَلاَمِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، قَالَ سَمِعْتُ بِلاَلَ بْنَ الْحَارِثِ الْمُزَنِيَّ، صَاحِبَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ أَحَدَكُمْ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ مَا يَظُنُّ أَنْ تَبْلُغَ مَا بَلَغَتْ فَيَكْتُبُ اللَّهُ لَهُ بِهَا رِضْوَانَهُ إِلَى يَوْمِ يَلْقَاهُ وَإِنَّ أَحَدَكُمْ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ مَا يَظُنُّ أَنْ تَبْلُغَ مَا بَلَغَتْ فَيَكْتُبُ اللَّهُ عَلَيْهِ بِهَا سَخَطَهُ إِلَى يَوْمِ يَلْقَاهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ حَبِيبَةَ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهَكَذَا رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو نَحْوَ هَذَا قَالُوا عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ بِلاَلِ بْنِ الْحَارِثِ . وَرَوَى هَذَا الْحَدِيثَ مَالِكٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِيهِ عَنْ بِلاَلِ بْنِ الْحَارِثِ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ جَدِّهِ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে উম্মু হাবীবা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মাদ ইবনে আমর (রাহঃ)-এর বরাতে একাধিক রাবী অনুরূপ রিওয়ায়াত করেছেন। তারা এর সনদে মুহাম্মাদ ইবনে আমর-তৎপিতা-তৎপিতামহ-বিলাল ইবনুল হারিছ রাদিয়াল্লাহু আনহু সূত্রের কথা বলেছেন। মালিক ইবনে আনাস হাদীসটি মুহাম্মাদ ইবনে আমর-তৎপিতা-বিলাল ইবনে হারিছ (রাযিঃ) সূত্রের উল্লেখ করেছেন। এতে তিনি ’‘তৎ পিতামহ’’ কথাটির উল্লেখ করেন নি।
বর্ণনাকারী: