আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৩৬. যুহদ-দুনিয়া বিমুখতার বর্ণনা
হাদীস নং: ২৩৮৪
আন্তর্জাতিক নং: ২৩৮৪
যুহদ-দুনিয়া বিমুখতার বর্ণনা
গোপনে আমল করা।
২৩৮৭. মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি বললঃ ইয়া রাসূলাল্লাহ, কোন ব্যক্তি কোন আমল গোপনে করে বটে কিন্তু অন্যরা যদি তা জেনে ফেলে তবে তা-ও তার ভাল লাগে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এই ব্যক্তি দ্বিগুণ সাওয়াব পাবে। একটি হল গোপন করার। আরেকটি হল তা প্রকাশ পাওয়ার।
أبواب الزهد عن رسول الله صلى الله عليه وسلم
باب عَمَلِ السِّرِّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا أَبُو سِنَانٍ الشَّيْبَانِيُّ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ يَعْمَلُ الْعَمَلَ فَيُسِرُّهُ فَإِذَا اطُّلِعَ عَلَيْهِ أَعْجَبَهُ ذَلِكَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَهُ أَجْرَانِ أَجْرُ السِّرِّ وَأَجْرُ الْعَلاَنِيَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدْ رَوَاهُ الأَعْمَشُ وَغَيْرُهُ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ أَبِي صَالِحٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً وَأَصْحَابُ الأَعْمَشِ لَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى وَقَدْ فَسَّرَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ هَذَا الْحَدِيثَ فَقَالَ إِذَا اطُّلِعَ عَلَيْهِ فَأَعْجَبَهُ فَإِنَّمَا مَعْنَاهُ أَنْ يُعْجِبَهُ ثَنَاءُ النَّاسِ عَلَيْهِ بِالْخَيْرِ لِقَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم " أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ " . فَيُعْجِبُهُ ثَنَاءُ النَّاسِ عَلَيْهِ لِهَذَا لِمَا يَرْجُو بِثَنَاءِ النَّاسِ عَلَيْهِ فَأَمَّا إِذَا أَعْجَبَهُ لِيَعْلَمَ النَّاسُ مِنْهُ الْخَيْرَ لِيُكْرَمَ عَلَى ذَلِكَ وَيُعَظَّمَ عَلَيْهِ فَهَذَا رِيَاءٌ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا اطُّلِعَ عَلَيْهِ فَأَعْجَبَهُ رَجَاءَ أَنْ يُعْمَلَ بِعَمَلِهِ فَيَكُونَ لَهُ مِثْلُ أُجُورِهِمْ فَهَذَا لَهُ مَذْهَبٌ أَيْضًا .
হাদীসের তাখরীজ (সূত্র):
হাদীসটি গারীব। আ‘মাশ প্রমুখ এটিকে হাবীব ইবনে আবু ছাবিত-আবু সালিহ সূত্রে নবী (ﷺ) থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন।
কোন কোন আলিম এই হাদীসের ব্যাখ্যা করেছেন যে, ’‘অন্যরা যদি তা জেনে ফেলে তবে তা তার ভাল লাগে’’ কথাটির মর্ম হল, বিষয়টি সম্পর্কে মানুষের প্রশংসা তার ভাল লাগে। নবী (ﷺ) বলেছেনঃ তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী। আর এই কারণে কাজটির উপর লোকদের প্রশংসা তার ভাল লাগে। (কেননা যারা এটি সম্পর্কে জেনেছে তারা এর সাক্ষী হবে।) কিন্তু সে ভাল কাজ করে তা মানুষের জানা এবং এতদকারণে তার সম্মান হবে মানুষ তাকেই ইযযত করবে এই জন্য যদি তা তার ভাল লাগে তবে এই বিষয়টি রিয়া বলে গণ্য হবে।
কোন কোন আলিম বলেনঃ তার আমলের কথা জেনে অন্যরাও এই ধরণের আমল করবে ফলে তারও ঐ লোকদের মত ছওয়াব লাভ হবে এই আশায় স্বীয় আমল সম্পর্কে মানুষের অবহিত লাভ তার ভাল লাগে। হাদীসের উক্ত বাক্যটির এই ব্যাখ্যা গ্রহণেরও অবকাশ রয়েছে।