আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩৭. কিয়ামত-মৃত্যুপরবর্তী জগতের বিবরণ

হাদীস নং: ২৪৩২
আন্তর্জাতিক নং: ২৪৩২
কিয়ামত-মৃত্যুপরবর্তী জগতের বিবরণ
সিরাত।
২৪৩৫. আলী ইবনে হুজর (রাহঃ) ...... মুগীরা ইবনে শু‘বা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সিরাতের উপর মু‘মিনদের বিশেষ সংকেত হবে,رَبِّ سَلِّمْ سَلِّمْ (হে রব রক্ষা কর, রক্ষা কর)।
أبواب صفة القيامة والرقائق والورع عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي شَأْنِ الصِّرَاطِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ النُّعْمَانِ بْنِ سَعْدٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " شِعَارُ الْمُؤْمِنِ عَلَى الصِّرَاطِ رَبِّ سَلِّمْ سَلِّمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ .

হাদীসের তাখরীজ (সূত্র):

হাদিসটি গারীব। আবদুর রহমান ইবনে ইসহাক (রাহঃ) এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নাই। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে সিরাতের সময়ের অবস্থার দিকে ইঙ্গিত করা হয়েছে। পুলসিরাতের কঠিন বিপদের সময় আল্লাহর মুমিন বান্দাহগণ অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তা'আলার দরবারে নাজাত লাভ করার জন্য প্রার্থনা করতে থাকবেন। তাদের প্রার্থনার ভাষা হবে "হে আমাদের রব! আমাদেরকে নিরাপদ রাখুন, শান্তিতে রাখুন।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ২৪৩২ | মুসলিম বাংলা