আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩৭. কিয়ামত-মৃত্যুপরবর্তী জগতের বিবরণ

হাদীস নং: ২৪৩৬
আন্তর্জাতিক নং: ২৪৩৬
কিয়ামত-মৃত্যুপরবর্তী জগতের বিবরণ
এই বিষয়ে আরো একটি অনুচ্ছেদ।
২৪৩৯. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার শাফাআত হল আমার উম্মতের কবীরা গুনাহকারীদের জন্য।
أبواب صفة القيامة والرقائق والورع عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ مِنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " شَفَاعَتِي لأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِي " . قَالَ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ فَقَالَ لِي جَابِرٌ يَا مُحَمَّدُ مَنْ لَمْ يَكُنْ مِنْ أَهْلِ الْكَبَائِرِ فَمَا لَهُ وَلِلشَّفَاعَةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ يُسْتَغْرَبُ مِنْ حَدِيثِ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ .

হাদীসের তাখরীজ (সূত্র):

বর্ণনাকারী মুহাম্মাদ ইবনে আলী (রাহঃ) বলেনঃ আমাকে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেনঃ হে মুহাম্মাদ, যে ব্যাক্তি কবীরা গুনাহকারী নয় তার (গুনাহ ক্ষমা করার জন্য) শাফা‘আতের কি প্রয়োজন? হাদীসটি হাসান। এই সূত্রে গারীব।

হাদীসের ব্যাখ্যা:

নবী করীম (ﷺ) তাঁর উম্মতের কবীরা গুনাহগারদের দোযখের আগুন থেকে বের করার চেষ্টা করবেন। কিন্তু এ হাদীস পাঠ করে কেউ যেন নির্ভয়ে যিন্দেগী যাপন না করে বা এরূপ চিন্তা না করে, যেহেতু গুনাহ মাফ করার জন্য নবী (ﷺ) সুপারিশ করবেন, তাই গুনাহ করতে কোন অসুবিধা নেই, যে এরূপ চিন্তা করবে, সে মারাত্মক অন্যায় করবে। যে জীবনের দুর্বলতম মুহূর্তে বা নফসের দুর্বলতার কারণে কোন বড় ধরনের পাপ কাজ করে ফেললে, কেউ যাতে জীবন সম্পর্কে হতাশ না হয়, বরং শাফা'আতের আশা মনে প্রবল হয় এবং ভুল-ভ্রান্তি নবী (ﷺ) কবীরা গুনাহকারীদের সংশোধনের চেষ্টা করতে পারে তার জন্য শাফা'আতের ঘোষণা করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)