আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৩৭. কিয়ামত-মৃত্যুপরবর্তী জগতের বিবরণ
হাদীস নং: ২৫০৫
আন্তর্জাতিক নং: ২৫০৫
কিয়ামত-মৃত্যুপরবর্তী জগতের বিবরণ
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
২৫০৭. আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ..... মুআয ইবনে জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি তার কোন (মুসলিম) ভাইকে কোন গুনাহের জন্য লজ্জা দেয় তবে এই গুনাহে সে নিজে লিপ্ত না হওয়া পর্যন্ত মারা যাবে না।
أبواب صفة القيامة والرقائق والورع عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ أَبِي يَزِيدَ الْهَمْدَانِيُّ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ عَيَّرَ أَخَاهُ بِذَنْبٍ لَمْ يَمُتْ حَتَّى يَعْمَلَهُ " . قَالَ أَحْمَدُ مِنْ ذَنْبٍ قَدْ تَابَ مِنْهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ . وَخَالِدُ بْنُ مَعْدَانَ لَمْ يُدْرِكْ مُعَاذَ بْنَ جَبَلٍ وَرُوِيَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ أَنَّهُ أَدْرَكَ سَبْعِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَمَاتَ مُعَاذُ بْنُ جَبَلٍ فِي خِلاَفَةِ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَخَالِدُ بْنُ مَعْدَانَ رَوَى عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ مُعَاذٍ عَنْ مُعَاذٍ غَيْرَ حَدِيثٍ .
হাদীসের তাখরীজ (সূত্র):
ইমাম আহমাদ (রাহঃ) বলেনঃ অর্থৎ এমন গুনাহের উপর লজ্জা দেয় যা থেকে সে তওবা করেছে।
এ হাদীসটি হাসান-গারীব। এর সনদ মুত্তাসিল নয়।রাবী খালিদ ইবনে মা‘দান (রাহঃ) মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু-এর সাক্ষাত পান নি। খালিদ ইবনে মা‘দান (রাহঃ) বর্ণিত আছে যে, তিনি সত্তরজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম-এর সাক্ষাত পেয়েছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফত আমলে ইন্তিকাল করেন। খালিদ ইবনে মা‘দান মুআয ইবনে জাবাল (রাযিঃ) এর বহু শাগরিদ থেকে মুআয রাদিয়াল্লাহু আনহু সূত্রে বেশ কিছু হাদীস বর্ণনা করেছেন।