আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৬. কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৩১৭৩
আন্তর্জাতিক নং: ৩১৭৩
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা মু’মিনূন
৩১৭৩. ইয়াহয়া ইবনে মুসা ও আব্দ ইবনে হুমায়দ প্রমুখ (রাহঃ) ...... উমর ইবনে খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এর উপর যখন ওহী নাযিল হত তখন আমরা তাঁর মুখের কাছে মৌমাছির আওয়াজের মত গুণগুণ শব্দ শুনা যেত। একদিন তাঁর উপর ওহী নাযিল হল। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। তাঁর থেকে ওহী নাযিল হওয়ার অবস্থা অপসৃত হলে তিনি কিবলার দিকে ফিরলেন এবং দুই হাত তুলে বললেনঃ ইয়া আল্লাহ্! আমাদের জন্য বর্ধিত কর এবং আমাদের জন্য কম করো না; আমাদের সম্মানিত কর, আমাদের হেয় করো না; আমাদের দান কর, আমাদের বঞ্চিত করো না; আমাদের প্রাধান্য দাও, আমাদের উপর কাউকে প্রাধান্য দিও না; আমাদের সন্তুষ্টি দান কর আর তুমিও আমাদের উপর সন্তুষ্ট থাক। এরপর তিনি বললেনঃ আমার উপর দশটি আয়াত নাযিল হয়েছে। যে এগুলো প্রতিষ্ঠা করবে সে জান্নাতে দাখিল হবে। তারপর তিনি পাঠ করলেনঃ (قدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ) এভাবে ক্রমান্বয়ে দশ আয়াত শেষ করলেন।
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ الْمُؤْمِنُونَ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، وَغَيْرُ، وَاحِدٍ الْمَعْنَى، وَاحِدٌ، قَالُوا حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ يُونُسَ بْنِ سُلَيْمٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، رضى الله عنه يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا نَزَلَ عَلَيْهِ الْوَحْىُ سُمِعَ عِنْدَ وَجْهِهِ كَدَوِيِّ النَّحْلِ فَأُنْزِلَ عَلَيْهِ يَوْمًا فَمَكَثْنَا سَاعَةً فَسُرِّيَ عَنْهُ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَرَفَعَ يَدَيْهِ وَقَالَ " اللَّهُمَّ زِدْنَا وَلاَ تَنْقُصْنَا وَأَكْرِمْنَا وَلاَ تُهِنَّا وَأَعْطِنَا وَلاَ تَحْرِمْنَا وَآثِرْنَا وَلاَ تُؤْثِرْ عَلَيْنَا وَأَرْضِنَا وَارْضَ عَنَّا " . ثُمَّ قَالَ صلى الله عليه وسلم " أُنْزِلَ عَلَىَّ عَشْرُ آيَاتٍ مَنْ أَقَامَهُنَّ دَخَلَ الْجَنَّةَ " . ثُمَّ قَرَأَ : ( قدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ ) حَتَّى خَتَمَ عَشْرَ آيَاتٍ .

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ يُونُسَ بْنِ سُلَيْمٍ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الأَوَّلِ سَمِعْتُ إِسْحَاقَ بْنَ مَنْصُورٍ، يَقُولُ رَوَى أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَعَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنْ يُونُسَ بْنِ سُلَيْمٍ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، هَذَا الْحَدِيثَ . قَالَ أَبُو عِيسَى وَمَنْ سَمِعَ مِنْ عَبْدِ الرَّزَّاقِ، قَدِيمًا فَإِنَّهُمْ إِنَّمَا يَذْكُرُونَ فِيهِ عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ وَبَعْضُهُمْ لاَ يَذْكُرُ فِيهِ عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ وَمَنْ ذَكَرَ فِيهِ يُونُسَ بْنَ يَزِيدَ فَهُوَ أَصَحُّ وَكَانَ عَبْدُ الرَّزَّاقِ رُبَّمَا ذَكَرَ فِي هَذَا الْحَدِيثِ يُونُسَ بْنَ يَزِيدَ وَرُبَّمَا لَمْ يَذْكُرْهُ وَإِذَا لَمْ يَذْكُرْ فِيهِ يُونُسَ فَهُوَ مُرْسَلٌ .

হাদীসের তাখরীজ (সূত্র):

মহাম্মাদ ইবনে আবান (রাহঃ) ... যুহরী থেকে এ সনদে উক্ত মর্মে অনুরূপ বর্ণনা করেছেন।

এটি প্রথমোক্ত রিওয়ায়তটির তুলনায় অধিক সহীহ। ইসহাক ইবনে মানসূর (রাহঃ)-কে বলতে শুনেছি, আহমদ ইবনে হাম্বল, আলী ইবনুল মাদীনী এবং ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) এ হাদীসটি আবদুর রাযযাক-ইউনুস ইবনে সুলায়ম-ইউনুস ইবনে ইয়াযীদ-যুহরী (রাহঃ) সূত্রে বর্ণনা করেছেন। আবদুর রাযযাক (রাহঃ) থেকে যারা পূর্বে এই হাদীসটি শুনেছেন তাঁরা এর সনদে ইউনুস ইবনে ইয়াযীদ (রাহঃ)-এর উল্লেখ করেছেন।

কেউ কেউ এতে ইউনুস ইবনে ইযাযীদ (রাহঃ)-এর উল্লেখ করেন নি। যারা ইউনুস ইবনে ইয়াযীদ (রাহঃ) এর উল্লেখ করেছেন, তাঁদের রিওয়ায়াতই অধিক সহীহ। আবদুর রাযযাক (রাহঃ) কোন কোন সময় ইউনুস ইবনে ইয়াযীদ (রাহঃ) এর উল্লেখ করেছেন আবার কোন কোন সময় তাঁর উল্লেখ করেন নি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান