আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৬. কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৩৩৩৯
আন্তর্জাতিক নং: ৩৩৩৯
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা বুরুজ
৩৩৩৯. আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ (الْيَوْمُ الْمَوْعُود) প্রতিশ্রুত দিন হল কেয়ামতের দিন। (الْيَوْمُ الْمَشْهُودُ) হল আরাফা দিবস এবং (الشَّاهِد) হল জুম’আর দিন।
তিনি আরো বলেনঃ এই (জুম’আর) দিনের চেয়ে উত্তম কোন দিন নাই যার উপর সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। এ দিনের মাঝে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোন মুমি’ন বান্দা সে মুহূর্তে আল্লাহর কাছে কোন কল্যাণ কামনা করে তবে আল্লাহ তাআলা তা কবুল করেন। কোন বিষয়ে যদি সে আল্লাহর কাছে পানাহ চায় তবে তিনি তা থেকে তাকে পানাহ দেন।

أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَاب وَمِنْ سُورَةِ البُرُوجِ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ، عَنْ أَيُّوبَ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْيَوْمُ الْمَوْعُودُ يَوْمُ الْقِيَامَةِ وَالْيَوْمُ الْمَشْهُودُ يَوْمُ عَرَفَةَ وَالشَّاهِدُ يَوْمُ الْجُمُعَةِ وَمَا طَلَعَتِ الشَّمْسُ وَلاَ غَرَبَتْ عَلَى يَوْمٍ أَفْضَلَ مِنْهُ فِيهِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُؤْمِنٌ يَدْعُو اللَّهَ بِخَيْرٍ إِلاَّ اسْتَجَابَ اللَّهُ لَهُ وَلاَ يَسْتَعِيذُ مِنْ شَرٍّ إِلاَّ أَعَاذَهُ اللَّهُ مِنْهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مُوسَى بْنِ عُبَيْدَةَ . وَمُوسَى بْنُ عُبَيْدَةَ يُضَعَّفُ فِي الْحَدِيثِ ضَعَّفَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ وَغَيْرُهُ
হাদীসের তাখরীজ (সূত্র):
মূসা ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর সূত্র ছাড়া এ হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। মূসা ইবনে উবাইদা (রাহঃ) হাদীস বর্ণনার ক্ষেত্রে যঈফ। ইয়াহইয়া ইবনে সাঈদ প্রমুখ (রাহঃ) তার স্মরণশক্তির ক্ষেত্রে তাঁকে যঈফ বলেছেন। শু’বা, সুফওয়ান ছাওরী ও আরো অনেক হাদীসের ইমাম মূসা ইবনে উবাইদা (রাহঃ) এর সূত্রে হাদীস বর্ণনা করেছেন।
আলী ইবনে হুজর (রাহঃ) ... মূসা ইবনে উবাইদা (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে। মুসা ইবনে উবাইদা আর রাযী (রাহঃ) এর উপনাম হল আবদুল আযীয। ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান প্রমুখ তার স্মরণশক্তির ব্যাপারে তাঁর সমালোচনা করেছেন।