আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
হাদীস নং: ৩৩৯০
আন্তর্জাতিক নং: ৩৩৯০
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
সকাল ও সন্ধ্যার দুআ
৩৩৯০. সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) ...... আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত যে তিনি বলেনঃ নবী (ﷺ) সন্ধ্যায় এই দুআ পাঠ করতেনঃ
أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ أُرَاهُ قَالَ فِيهَا لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ
আমাদের সন্ধ্যা হলো এবং সন্ধ্যা হলো আল্লাহরই নিয়ন্ত্রণাধীন রাজ্যের । আর সমস্ত প্রশংসা আল্লাহরই আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। তিনি এক তার কোন শরীক নেই। সব কর্তৃত্ব তারই এবং সব তারীফ তারই জন্য। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তোমাদের কাছে প্রার্থনা করি সেই সব কল্যাণ যা কিছু আছে এই রাতে এবং সেই কল্যাণ যা কিছু আছে এই রাতের পরবর্তীতে। আর পানাহ চাই তোমার কাছে এই রাতের মন্দ থেকে এবং রাতের পরবর্তী সময়ের মন্দ থেকে। তোমারই কাছে পানাহ চাই আলস্য ও খারাপ বার্ধক্য থেকে। তোমারই আশ্রয় চাই জাহান্নামের আযাব ও কবরের আযাব থেকে।
সকালেও তিনি এই দুআ পাঠ করতেন তবে (أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ) এর স্থলে বলতেন (أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ)
আমাদের ভোর হল এবং ভোর হল আল্লাহরই নিয়ন্ত্রণাধীন রাজ্যের। সব প্রশংসা আল্লাহরই।
মুসলিম।
হাদীসটি হাসান। আর ইমাম শুবা থেকে হাদীসটি একই সূত্রে বর্ণিত হয়েছে এবং তিনি মারফু' হিসেবে বর্ণনা করেন নি।

أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الدُّعَاءِ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ الحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَمْسَى قَالَ: " أَمْسَيْنَا وَأَمْسَى المُلْكُ لِلَّهِ، وَالحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ - أُرَاهُ قَالَ -: لَهُ المُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا، وَأَعُوذُ بِكَ مِنَ الكَسَلِ وَسُوءِ الكِبَرِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَعَذَابِ القَبْرِ " وَإِذَا أَصْبَحَ قَالَ ذَلِكَ أَيْضًا: «أَصْبَحْنَا وَأَصْبَحَ المُلْكُ لِلَّهِ وَالحَمْدُ لِلَّهِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ» وَقَدْ رَوَاهُ شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ، عَنْ ابْنِ مَسْعُودٍ، وَلَمْ يَرْفَعْهُ
হাদীসের ব্যাখ্যা:
এ দু'আতে নিজের সত্তা এবং গোটা বিশ্বজাহানের উপর আল্লাহ তা'আলার আধিপত্যের স্বীকারোক্তি এবং তাঁর স্তব-স্তুতির সাথে সাথে তাঁর একত্ববাদের ঘোষণা রয়েছে। এছাড়া আছে রাত বা দিনের মধ্যে নিহিত মঙ্গলের প্রার্থনা এবং যে সব দুর্বলতা কল্যাণ ও সৌভাগ্য থেকে বঞ্চনার কারণ হয়ে দাঁড়ায়, সেগুলো থেকে আশ্রয় প্রার্থনা। সর্বশেষে দুনিয়ার ফিৎনা ও কবরের আযাব থেকে মুক্তির দরখাস্ত। সুবহানাল্লাহ। কী ব্যাপক অর্থপূর্ণ দু'আ! নিজের বান্দা হওয়ার ও দীনতার কী অকুণ্ঠ স্বীকারোক্তিই না ফুটে উঠেছে এ দু'আটির মধ্যে!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)