আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৬১৭
আন্তর্জাতিক নং: ৩৬১৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
নবী (ﷺ) এর মর্যাদা
৩৬১৭। যায়দ ইবন আখযাম তাঈ বসরী (রাহঃ)... আব্দুল্লাহ্ ইবন সালাম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : তাওরাতে মুহাম্মাদ (ﷺ) এর গুণাবলী লিপিবদ্ধ আছে। আরো আছে যে, ঈসা ইব্ন মারয়াম (আ)-কে তাঁর সঙ্গে দাফন করা হবে।
আবু মওদূদ (রাহঃ) বলেছেন: ঘরে (যেখানে নবীজীকে দাফন করা হয়েছে) এখনো একটি কবরের স্থান বাকী আছে।
আবু মওদূদ (রাহঃ) বলেছেন: ঘরে (যেখানে নবীজীকে দাফন করা হয়েছে) এখনো একটি কবরের স্থান বাকী আছে।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ سَلْمُ بْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنِي أَبُو مَوْدُودٍ المَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الضَّحَّاكِ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: «مَكْتُوبٌ فِي التَّوْرَاةِ صِفَةُ مُحَمَّدٍ وَعِيسَى ابْنِ مَرْيَمَ يُدْفَنُ مَعَهُ» قَالَ: فَقَالَ أَبُو مَوْدُودٍ وَقَدْ بَقِيَ فِي البَيْتِ مَوْضِعُ قَبْرٍ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ» هَكَذَا قَالَ: عُثْمَانُ بْنُ الضَّحَّاكِ، وَالمَعْرُوفُ الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ الْمَدِينِيُّ
হাদীসের তাখরীজ (সূত্র):
হাদীসটি হাসান-গারীব।
উছমান ইব্ন যাহহাক (র) অনুরূপ বক্তব্যই রিওয়ায়াত করেছেন। প্রসিদ্ধ হল যাহহাক ইবন উছমান মাদীনী।
উছমান ইব্ন যাহহাক (র) অনুরূপ বক্তব্যই রিওয়ায়াত করেছেন। প্রসিদ্ধ হল যাহহাক ইবন উছমান মাদীনী।
হাদীসের ব্যাখ্যা:
ইমাম তিরমিযীর সনদে আলোচ্য হাদীসের রাবীগণের মধ্যে একজন হচ্ছেন-আবু মওদূদ (রহ)। ইমাম তিরমিযী আলোচ্য হাদীসের সাথে সেই আবূ মওদূদের এ বর্ণনা উদ্ধৃত করেছেন وَقَدْ بَقِىَ فِيْ الْبَيْتِ مَوْضِعُ قَبْرٍ অর্থাৎ হুজরা শরীফে (যা বর্তমানে পবিত্র রওযা) এক কবরের স্থান বাকি আছে। কি আশ্চর্য ও প্রণিধানযোগ্য বিষয় যে, আল্লাহ্ তা'আলার নিকট হতে একটি কবরের স্থান খালি থাকার প্রাকৃতিক ব্যবস্থাপনা এজন্যই হয়েছিল যে, সে স্থানে হযরত ঈসা (আ)-এর কবরস্থ হওয়া নির্ধারিত ছিল। আল্লাহই অধিক জানেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: