আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৬৬৪
আন্তর্জাতিক নং: ৩৬৬৪
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আবু বাকর ও উমার (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী
৩৬৬৪। হাসান ইব্‌ন সাব্বাহ বাযযার (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আবু বাকর ও উমার (রাযিঃ) সম্পর্কে বলেছেনঃ নবী (ﷺ) ও রাসূলগণ ব্যতীত পূর্ব ও পরবর্তী সকল যুগের প্রৌঢ় জান্নাতীদের সর্দার হলেন এই দুইজন। হে আলী! বিষয়টি এদের জানিও না।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب: فى مناقب أبى بكر وعمر رضى الله عنهما كلهم
حَدَّثَنَا الحَسَنُ بْنُ الصَّبَّاحِ البَزَّارُ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنْ الأَوْزَاعِيِّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي بَكْرٍ وَعُمَرَ: «هَذَانِ سَيِّدَا كُهُولِ أَهْلِ الجَنَّةِ مِنَ الأَوَّلِينَ وَالآخِرِينَ إِلَّا النَّبِيِّينَ وَالمُرْسَلِينَ». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ

হাদীসের তাখরীজ (সূত্র):

হাদীসটি এই সূত্রে হাসান-গারীব।

হাদীসের ব্যাখ্যা:

মর্ম এই যে, আদম সন্তানদের মধ্যে যারা মধ্য বয়সে পৌঁছেছে, এরপর মৃত্যুবরণ করেছে এবং তারা ঈমান ও নেক আমলের কারণে জান্নাতে যাবে- চাই তারা দুনিয়ার প্রাথমিক যুগের হোক অথবা শেষ যুগের- আবু বকর রাযি. ও উমর রাযি. জান্নাতে তাদের সবার সরদার হবেন এবং তাদের মর্তবা সকলের চেয়ে উর্ধ্বে থাকবে। তবে নবী-রাসূলদের বিষয়টি এর ব্যতিক্রম। কেননা, জান্নাতে সবার চেয়ে মর্যাদায় উন্নীত থাকবেন নবী-রাসুলগণ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান