আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৬৮৬
আন্তর্জাতিক নং: ৩৬৮৬
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ উমার ইবন খাত্তাব (রাযিঃ)-এর মর্যাদা
৩৬৮৬। সালামা ইন শাবীর (রাহঃ)... উকবা ইব্ন আমির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার পর যদি কোন নবী (ﷺ) হতেন তবে উমার ইবন খাত্তাব (রাযিঃ) তা হতেন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في مناقب أبي حفص عمر بن الخطاب رضي الله عنه
حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ قَالَ: حَدَّثَنَا المُقْرِئُ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ بَكْرِ بْنِ عَمْرٍو، عَنْ مِشْرَحِ بْنِ هَاعَانَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَ نَبِيٌّ بَعْدِي لَكَانَ عُمَرَ بْنَ الخَطَّابِ» قَالَ. «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ مِشْرَحِ بْنِ هَاعَانَ»
হাদীসের তাখরীজ (সূত্র):
হাদীসটি হাসান-গারীব। মিশরাহ ইবন হাআন (রাহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
হাদীসের ব্যাখ্যা:
মর্ম এই যে, আল্লাহ তা'আলা নবুওয়াতের ধারা আমার উপর খতম করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত নবুওয়াতের দরজা বন্ধ হয়ে গিয়েছে। (যার ঘোষণা কুরআন পাকেও দিয়ে দেওয়া হয়েছে।) যদি আল্লাহ তা'আলার পক্ষ থেকে এ সিদ্ধান্ত না দিয়ে দেওয়া হত এবং আমার পরেও নবুওয়াতের ধারা চালু থাকত, তাহলে উমর ইবনুল খাত্তাব স্বীয় আত্মিক বৈশিষ্ট্যের কারণে এর উপযুক্ত ছিলেন যে, তাঁকে নবী বানিয়ে নেওয়া হত। এ হাদীসেও তাঁর ঐ বিশেষ গুণ ও অনন্য বৈশিষ্ট্যের দিকে ইশারা রয়েছে, যার উল্লেখ বিভিন্ন হাদীসে এসেছে, অর্থাৎ, আল্লাহ তা'আলার পক্ষ থেকে তাঁর অন্তরে হক ও সত্যের উদয় এবং ইলহামের আধিক্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: