আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭১১
আন্তর্জাতিক নং: ৩৭১১
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
উছমান ইবন আফ্ফান (রাযিঃ)-এর মর্যাদা
৩৭১১। সুফয়ান ইবন ওয়াকী (রাহঃ)... আবু সাহলা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমাকে উছমান
(রাযিঃ) গৃহে অবরুদ্ধ থাকা অবস্থায় বলেছিলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছেন। আমি এর উপরই ধৈর্য ধরে আছি।
(রাযিঃ) গৃহে অবরুদ্ধ থাকা অবস্থায় বলেছিলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছেন। আমি এর উপরই ধৈর্য ধরে আছি।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في مناقب عثمان بن عفان رضي الله عنه
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، وَيَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ قَالَ: حَدَّثَنِي أَبُو سَهْلَةَ، قَالَ: قَالَ عُثْمَانُ يَوْمَ الدَّارِ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ عَهِدَ إِلَيَّ عَهْدًا فَأَنَا صَابِرٌ عَلَيْهِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ»
হাদীসের তাখরীজ (সূত্র):
হাদীসটি হাসান-সাহীহ। ইসমাইল ইব্ন আবূ খালিদ (রাহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
হাদীসের ব্যাখ্যা:
এই আবু সাহলা হযরত উসমান রাযি.-এর আযাদকৃত গোলাম ছিলেন। তিনি অবরোধের সময় হযরত উসমানের কাছে ছিলেন এবং অন্যান্য সহানুভূতিশীল ও বিশ্বস্ত বন্ধুদের সাথে তিনিও চাইতেন যে, বিদ্রোহীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হোক। সম্ভবতঃ এ কথাটিই তিনি হযরত উসমানের খেদমতে নিবেদন করেছিলেন। যার উত্তরে হযরত উসমান রাযি. হুযুর (ﷺ)-এর এ নির্দেশ ও ওসিয়্যতের বরাত দিলেন।
এটাই ছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর ঐ বিশেষ নির্দেশ ও ওসিয়্যত, যা পালন করতে গিয়ে হযরত উসমান রাযি. বিদ্রোহী ও হাঙ্গামা সৃষ্টিকারীদের দাবীর মুখে খেলাফত থেকে অব্যাহতি নিতে রাজী হলেন না; বরং এর বিপরীত মজলুম অবস্থায় শহীদ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যার ভবিষ্যদ্বাণী রাসূলুল্লাহ (ﷺ) বিভিন্ন সময়ে একাধিকবার করেছিলেন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: