আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭১৭
আন্তর্জাতিক নং: ৩৭১৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ
৩৭১৭। কুতায়বা (রাহঃ)... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আলী ইবন আবু তালিব (রাযিঃ)-এর প্রতি বিদ্বেষ পোষণের আলামত দিয়ে আমরা আনসার সম্প্রদায় মুনাফিকদের চিনতে পারতাম।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: «إِنْ كُنَّا لَنَعْرِفُ المُنَافِقِينَ نَحْنُ مَعْشَرَ الأَنْصَارِ بِبُغْضِهِمْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ». هَذَا حَدِيثٌ غَرِيبٌ. وَقَدْ تَكَلَّمَ شُعْبَةُ فِي أَبِي هَارُونَ " وَقَدْ رُوِيَ هَذَا عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَبِي نَصْرٍ، عَنْ المُسَاوِرِ الحِمْيَرِيِّ، عَنْ أُمِّهِ، قَالَتْ: دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ، فَسَمِعْتُهَا تَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُحِبُّ عَلِيًّا مُنَافِقٌ وَلَا يَبْغَضُهُ مُؤْمِنٌ» وَفِي البَابِ عَنْ عَلِيٍّ. وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ
[وعبد الله بن عبد الرحمن, هُوَ أَبُو نَصْرٍ الْوَرَّاق, وَرَوَى عَنْهُ سُفْيَان الثَّوْرِي]

হাদীসের তাখরীজ (সূত্র):

হাদীসটি গারীব। শু'বা (রাহঃ) আবূ হারুন আবদী (রাহঃ)-এর সমালোচনা করেছেন। এ হাদীসটি আ‘মাশ-আবূ সালিহ-আবূ সাঈদ (রাযিঃ) সূত্রেও বর্ণিত আছে।

ওয়াসিল ইব্‌ন আবদুল আ'লা (রাহঃ)... উম্মু সালামা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ আলীকে ভালবাসবে না মুনাফিকরা, আর তাকে ঘৃণা করবে না মু'মিনরা।

এ বিষয়ে আলী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি এ সূত্রে হাসান-গারীব। আবদুল্লাহ ইব্‌ন আবদুর রহমান (রাহঃ) হলেন আবূ নাসর রাওয়াক। সুফয়ান ছাওরী (রাহঃ) তাঁর থেকে রিওয়ায়াত করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান