আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭২১
আন্তর্জাতিক নং: ৩৭২১
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ
৩৭২১। সুফয়ান ইব্‌ন ওয়ার্কী' (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) -এর কাছে (রান্না করা) পাখি ছিল। তিনি তখন বললেনঃ হে আল্লাহ্! তোমার সবচেয়ে প্রিয় বান্দাকে আমার কাছে পাঠিয়ে দাও সে যেন আমার সঙ্গে এ পাখিটি খেতে পারে। এমন সময় আলী (রাযিঃ) এসে উপস্থিত হলেন এবং তাঁর সঙ্গে আহারে শরীক হলেন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ عِيسَى بْنِ عُمَرَ، عَنْ السُّدِّيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَيْرٌ فَقَالَ: «اللَّهُمَّ ائْتِنِي بِأَحَبِّ خَلْقِكَ إِلَيْكَ يَأْكُلُ مَعِي هَذَا الطَّيْرَ» فَجَاءَ عَلِيٌّ فَأَكَلَ مَعَهُ. هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ السُّدِّيِّ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ. وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَنَسٍ، وَعِيسَى بْنُ عُمَرَ هُوَ كُوفِيٌّ، وَالسُّدِّيُّ اسْمُهُ: إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَدْ أَدْرَكَ أَنَسَ بْنَ مَالِكٍ وَرَأَى الحُسَيْنَ بْنَ عَلِيٍّ
[وَثَّقَهُ شُعْبَة وَسُفْيَانُ الثَّوْرِيُّ, وَزَائِدَةُ, وَوَثَّقَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ]

হাদীসের তাখরীজ (সূত্র):

হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া সুদ্দী (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এ হাদীসটি অন্য সূত্রেও আনাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে। সুদ্দী (রাহঃ) নাম হল ইসমাঈল ইবন আবদুর রহমান। তিনি আনাস ইবন মালিক (রাযিঃ)-কে পেয়েছেন এবং হুসায়ন ইব্‌ন আলী (রাযিঃ)-কে দেখেছেন।

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা শিয়া সম্প্রদায়ের লোকেরা প্রমাণ পেশ করার চেষ্টা করে যে, হযরত আলী রাযি. সকল সৃষ্টি থেকে এমনকি হযরত শায়খাইন (হযরত আবু বকর ও উমর) থেকেও শ্রেষ্ঠ ও আল্লাহর নিকট অধিকতর প্রিয় ছিলেন। কিন্তু এ কথা স্পষ্ট যে, আল্লাহর সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ (ﷺ)ও শামিল রয়েছেন। যদি হাদীস থেকে এই ফল বের করা হয়, তাহলে এ কথা অনিবার্য হয়ে দাঁড়াবে যে, তাকে শায়খাইন থেকেই নয়; বরং রাসূলুল্লাহ (ﷺ) থেকেও শ্রেষ্ঠ ও আল্লাহর অধিকতর প্রিয় বলে স্বীকার করতে হবে।

এ কারণেই হাদীস ব্যাখ্যাদাতাগণ লিখেছেন যে, হুযুর (ﷺ)-এর দু‘আর মর্ম এই যে, হে আল্লাহ! তুমি এমন কোন বান্দা পাঠিয়ে দাও, যে তোমার অধিকতর প্রিয় বান্দাদের একজন হবে, আর নিঃসন্দেহে হযরত আলী রাযি. আল্লাহর অধিকতর প্রিয় বান্দাদের মধ্য থেকেই একজন।

এ হাদীসের ব্যাপারে এ কথাটিও উল্লেখ করা প্রয়োজন যে, আল্লামা ইবনুল জাওযী (রহ) এটাকে 'মওযু' বলে অভিহিত করেছেন। হাফেয ইবনে হাজার আসকালানী (রহ) অবশ্য তার সাথে ঐকমত্য পোষণ করেননি; কিন্তু এ কথা স্বীকার করেছেন যে, হাদীসটি যয়ীফ ও দুর্বল সূত্রে বর্ণিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান