আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭৩৪
আন্তর্জাতিক নং: ৩৭৩৪
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ :
৩৭৩৪। মুহাম্মাদ ইবনে হুমায়দ (রাহঃ)...ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আলী (রাযিঃ)-ই সর্বপ্রথম সালাত আদায় করেন (অর্থাৎ ইসলাম গ্রহণ করেন)।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُخْتَارِ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بَلْجٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «أَوَّلُ مَنْ صَلَّى عَلِيٌّ». " هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ، لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ شُعْبَةَ، عَنْ أَبِي بَلْجٍ إِلَّا مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ حُمَيْدٍ، وَأَبُو بَلْجٍ اسْمُهُ: يَحْيَى بْنُ أَبِي سُلَيْمٍ، وَقَدْ اخْتَلَفَ أَهْلُ العِلْمِ فِي هَذَا، فَقَالَ بَعْضُهُمْ: أَوَّلُ مَنْ أَسْلَمَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ وقَالَ بَعْضُهُمْ: أَوَّلُ مَنْ أَسْلَمَ عَلِيٌّ، وقَالَ بَعْضُ أَهْلِ العِلْمِ: أَوَّلُ مَنْ أَسْلَمَ مِنَ الرِّجَالِ أَبُو بَكْرٍ، وَأَسْلَمَ عَلِيٌّ وَهُوَ غُلَامٌ ابْنُ ثَمَانِ سِنِينَ، وَأَوَّلُ مَنْ أَسْلَمَ مِنَ النِّسَاءِ خَدِيجَةُ

হাদীসের তাখরীজ (সূত্র):

হাদীসটি এ সূত্রে গারীব। শু'বা (রাহঃ)-আবূ বালজ (রাহঃ)-এর বর্ণিত হাদীস হিসাবে মুহাম্মদ ইবন হুমায়দ (রাহঃ) সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আবূ বালজ (রাহঃ)-এর নাম হল ইয়াহ্ইয়া ইবুন আবূ সুলায়ম। এ বিষয়ে আলিমদের মধ্যে মতভেদ আছে।

কোন কোন আলিম বলেছেন, পুরুষদের মাঝে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আবূ বকর সিদ্দীক (রাযিঃ)। আর কেউ কেউ বলেন, আলী (রাযিঃ)-ই প্রথম ইসলাম গ্রহণ করেন। আর কিছু আলিম বলেন, পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আবূ বাকর সিদ্দীক (রাযিঃ)। আলী (রাযিঃ) যখন ইসলাম গ্রহণ করেন তখন তাঁর বয়স হল আট বছর। আর মহিলাদের মাঝে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন খাদীজা (রাযিঃ)।