আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭৬৩
আন্তর্জাতিক নং: ৩৭৬৩
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ জা'ফর ইন আবু তালিব (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৬৩। আলী ইবন হুজর (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : জাফর (রাযিঃ)-কে ফিরিশতাদের সঙ্গে জান্নাতে উড়তে দেখেছি।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَنَاقِبِ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، عَنْ العَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَأَيْتُ جَعْفَرًا يَطِيرُ فِي الجَنَّةِ مَعَ المَلَائِكَةِ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ «،» وَقَدْ ضَعَّفَهُ يَحْيَى بْنُ مَعِينٍ وَغَيْرُهُ «،» وَعَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ هُوَ وَالِدُ عَلِيِّ بْنِ المَدِينِيِّ " وَفِي البَابِ عَنْ ابْنِ عَبَّاسٍ
হাদীসের তাখরীজ (সূত্র):
আবূ হুরায়রা (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি গারীব। আবদুল্লাহ ইবন জা'ফর (রাহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইয়াহ্ইয়া ইবন মুঈন (রাহঃ) প্রমুখ হাদীস বিশারদগণ আবদুল্লাহ ইবন জা'ফরকে যঈফ বলেছেন, ইনি হলেন আলী ইবন মাদীনী (রাহঃ)-এর পিতা।
এ বিষয়ে ইব্ন আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
এ বিষয়ে ইব্ন আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।