আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭৯৯
আন্তর্জাতিক নং: ৩৭৯৯
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
আম্মার ইবনে ইয়াসির (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী
৩৭৯৯। কাসিম ইব্‌ন দীনার আল কূফী (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখনই আম্মারকে দুটোর একটি গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে, তখন সে সঠিকটিই গ্রহণ করেছে।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب عمار بن ياسر رضي الله عنه
حَدَّثَنَا القَاسِمُ بْنُ دِينَارٍ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ سِيَاهٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا خُيِّرَ عَمَّارٌ بَيْنَ أَمْرَيْنِ إِلَّا اخْتَارَ أَرْشَدَهُمَا» هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ عَبْدِ العَزِيزِ بْنِ سِيَاهٍ، وَهُوَ شَيْخٌ كُوفِيٌّ، وَقَدْ رَوَى عَنْهُ النَّاسُ، وَلَهُ ابْنٌ يُقَالُ لَهُ: يَزِيدُ بْنُ عَبْدِ العَزِيزِ ثِقَةٌ رَوَى عَنْهُ يَحْيَى بْنُ آدَمَ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مَوْلًى لِرِبْعِيٍّ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنِّي لَا أَدْرِي مَا قَدْرُ بَقَائِي فِيكُمْ فَاقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي - وَأَشَارَ إِلَى أَبِي بَكْرٍ وَعُمَرَ - وَاهْتَدُوا بِهَدْيِ عَمَّارٍ، وَمَا حَدَّثَكُمْ ابْنُ مَسْعُودٍ فَصَدِّقُوهُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ " وَرَوَى إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، هَذَا الحَدِيثَ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ هِلَالٍ، مَوْلَى رِبْعِيٍّ عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ. وَقَدْ رَوَى سَالِمٌ المُرَادِيُّ الكُوفِيُّ، عَنْ عَمْرِو بْنِ هَرِمٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ هَذَا

হাদীসের তাখরীজ (সূত্র):

হাদীসটি হাসান-গারীব। আবদুল আযীয ইব্‌ন সিয়াহ (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে এ সূত্রে ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আবদুল আযীয ইব্‌ন সিয়াহ (রাহঃ) হলেন একজন কূফী শায়খ। তাঁর বরাতে বহু লোক হাদীস রিওয়ায়াত করেছেন। ইয়াযীদ ইব্‌ন আবদুল আযীয নামে তাঁর এক পুত্র রয়েছেন। তিনিও ছিকাহ বা আস্থাযোগ্য। তাঁর থেকে ইয়াহ্ইয়া ইব্‌ন আদাম (রাহঃ) হাদীস বর্ণনা করেছেন।

মাহমূদ ইব্‌ন গায়লাম (রাহঃ)... হুযায়ফা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। এবং সালিম আল-মুরাদী কূফী (রাহঃ) হুযায়ফা সূত্রে নবী (ﷺ) থেকে এ রূপ বর্ণনা করেছেন।