আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৯১৬
আন্তর্জাতিক নং: ৩৯১৬
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯১৬। মুহাম্মাদ ইব্ন কামিল মিরওয়াযী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন : আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি হল জান্নাতের বাগানসমূহের একটি বাগান । এ সনদেই নবী (ﷺ) থেকে আরো বর্ণিত আছে যে, তিনি বলেছেন : আমার এ মসজিদে একবার সালাত
আদায় করা মসজিদে হারাম (বায়তুল্লাহ) ব্যতীত পৃথিবীর আর সব মসজিদে হাজার সালাত আদায় করা অপেক্ষা উত্তম ।
হাদীসটি সাহীহ।
আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অন্যভাবেও এটি বর্ণিত আছে।
আদায় করা মসজিদে হারাম (বায়তুল্লাহ) ব্যতীত পৃথিবীর আর সব মসজিদে হাজার সালাত আদায় করা অপেক্ষা উত্তম ।
হাদীসটি সাহীহ।
আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অন্যভাবেও এটি বর্ণিত আছে।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل المدينة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَامِلٍ المَرْوَزِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ الزَّاهِدُ، عَنْ كَثِيرِ بْنِ زَيْدٍ، عَنْ الوَلِيدِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الجَنَّةِ» وَبِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ المَسَاجِدِ إِلَّا المَسْجِدَ الحَرَامَ»: «هَذَا حَدِيثٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَيْرِ وَجْهٍ»
হাদীসের ব্যাখ্যা:
মসজিদে নববী- হিজরতের পর মদীনা তৈয়্যেবায় রাসূলুল্লাহ (ﷺ) যার ভিত্তি রেখেছেন, তারপর যেখানে জীবনভর নামায পড়েছেন এবং যা তাঁর সারা জীবনের সকল দ্বীনি কর্মকান্ড, শিক্ষা-দীক্ষা, হেদায়াত ও পথপ্রদর্শন, দাওয়াত ও জেহাদের কেন্দ্র ছিল। আল্লাহ তা'আলা এটাকে তাঁর পবিত্র ঘর খানায়ে কা'বা ও মসজিদুল হারাম ছাড়া সকল ইবাদতগাহের উপর শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দান করেছেন।
বিশুদ্ধ হাদীসে রয়েছে যে, এ মসজিদে নববীর একটি নামায সাধারণ অন্য মসজিদের হাজার নামাযের চেয়ে উত্তম। মসজিদে নববীর নামাযকে মক্কার মসজিদুল হারাম ছাড়া অন্যান্য সাধারণ মসজিদের হাজার নামায অপেক্ষা উত্তম বলা হয়েছে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)