আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৯২৫
আন্তর্জাতিক নং: ৩৯২৫
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : মক্কা মুকাররমার ফযীলত
৩৯২৫। কুতায়বা (রাহঃ)... আব্দুল্লাহ ইব্ন আদী ইব্ন হামরা যুহরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে (মক্কার) হাযওয়ারায় দাঁড়ানো দেখেছি। তিনি তখন বললেন : আল্লাহর কসম! (হে মক্কা) তুমি হলে আল্লাহর সর্বোত্তম যমীন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি। আমাকে যদি বের না করে দেওয়া হত, তবে আমি বের হতাম না ।
হাদীসটি হাসান-গারীব-সাহীহ।
ইউনুস (রাহঃ) এটিকে যুহরী (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইব্ন আমর (রাহঃ) এটিকে আবু সালামা-আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন । তবে আবু সালামা-আব্দুল্লাহ ইব্ন আদী ইব্ন হামরা (রাযিঃ) সূত্রে বর্ণিত যুহরী (রাহঃ)-এর রিওয়ায়াতটি আমার মতে অধিক সাহীহ।
হাদীসটি হাসান-গারীব-সাহীহ।
ইউনুস (রাহঃ) এটিকে যুহরী (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইব্ন আমর (রাহঃ) এটিকে আবু সালামা-আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন । তবে আবু সালামা-আব্দুল্লাহ ইব্ন আদী ইব্ন হামরা (রাযিঃ) সূত্রে বর্ণিত যুহরী (রাহঃ)-এর রিওয়ায়াতটি আমার মতে অধিক সাহীহ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ فِي فَضْلِ مَكَّةَ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ حَمْرَاءَ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقِفًا عَلَى الحَزْوَرَةِ فَقَالَ: «وَاللَّهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ» وَقَدْ رَوَاهُ يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، نَحْوَهُ وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «وَحَدِيثُ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ حَمْرَاءَ عِنْدِي أَصَحُّ»
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে এ বিষয়টি স্পষ্টভাবে এসে গিয়েছে যে, মক্কা মুকাররমা পৃথিবীর সমস্ত ভূভাগে সবচেয়ে উত্তম ও আল্লাহর নিকট প্রিয়তর স্থান। আর এটাই হওয়া চাই। কেননা, এখানে আল্লাহর ঘর কা'বা শরীফ রয়েছে যা আল্লাহর বিশেষ তাজাল্লীগাহ এবং কিয়ামত পর্যন্ত মু'মিনদের কেবলা। রাসূলুল্লাহ (ﷺ) নিজেও যার তাওয়াফ করতেন এবং এ দিকে মুখ করেই নামায পড়তেন। এ বিষয়বস্তুর একটি হাদীস প্রায় একই শব্দমালায় হযরত আবূ হুরায়রা রাযি. থেকেও বর্ণিত হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: