আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬৬- প্রতিবেশীকে কষ্ট দিবে না
১২১। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে বলা হইবে যে, ইয়া রাসূলাল্লাহু ! অমুক নারী সারা রাত নফল নামায পড়ে এবং সারা দিন নফল রােযা রাখে, আমল করে এবং সাদাকা-খয়রাত করে এবং সাথে সাথে প্রতিবেশীদিগকে মুখে পীড়া দেয়। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইলেন ঃ তাহার মধ্যে কোন মঙ্গল নাই, সে জাহান্নামী। উপস্থিত সাহাবীগণ তখন বলিলেন ঃ আর অমুক নারী নামায আদায় করে এবং বস্তু দান করে; কিন্তু কাহাকেও পীড়া দেয় না। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইলেনঃ সে বেহেশতী।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ لا يُؤْذِي جَارَهُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ‏:‏ حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو يَحْيَى مَوْلَى جَعْدَةَ بْنِ هُبَيْرَةَ قَالَ‏:‏ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ‏:‏ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم‏:‏ يَا رَسُولَ اللهِ، إِنَّ فُلاَنَةً تَقُومُ اللَّيْلَ وَتَصُومُ النَّهَارَ، وَتَفْعَلُ، وَتَصَّدَّقُ، وَتُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا‏؟‏ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ لاَ خَيْرَ فِيهَا، هِيَ مِنْ أَهْلِ النَّارِ، قَالُوا‏:‏ وَفُلاَنَةٌ تُصَلِّي الْمَكْتُوبَةَ، وَتَصَّدَّقُ بِأَثْوَارٍ، وَلاَ تُؤْذِي أَحَدًا‏؟‏ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ هِيَ مِنْ أَهْلِ الْجَنَّةِ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

সাধারণের দৃষ্টিতে শারীরিক ও আর্থিক ইবাদতের যে গুরুত্ব রয়েছে, মু'আমালাত ও হক্কুল-ইবাদের ঠিক ততটুকু গুরুত্ব নেই। শরীয়ত সে সম্পর্কে এই মর্মে সাবধান করে দিচ্ছে যে, ইবাদত এমন এক সত্তার প্রাপ্য, যিনি কারো মুখাপেক্ষী নন আর মু'আমালাত হচ্ছে পরমুখাপেক্ষী মানুষের হক। তাই এই হকের প্রতি অধিক গুরুত্বারোপ বাঞ্ছনীয়। অতএব যে ব্যক্তি আল্লাহর ফরয আদায় করে, কিন্তু বান্দার হক আদায় করে না সে অবশ্যই বিপদের সম্মুখীন হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ তারজুমানুস সুন্নাহ (মাওলানা বদরে আলম মিরাঠী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান