আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৯২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৯৮- দাসের ঘাড়ে সাধ্যাতীত কাজের বােঝা চাপাইবে না
১৯২. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন যে নবী করীম (ﷺ) ফরমাইছেনঃ ক্রীতদাসের হক হইল তাহার আহাৰ্য্য ও পরিধেয় এবং তাহার উপর তাহার সাধ্যাতীত কাজের বােঝা চাপানাে হইবে না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ لاَ يُكَلَّفُ الْعَبْدُ مِنَ الْعَمَلِ مَا لاَ يُطِيقُ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ، قَالَ‏:‏ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ قَالَ‏:‏ حَدَّثَنِي ابْنُ عَجْلاَنَ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ عَجْلاَنَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ لِلْمَمْلُوكِ طَعَامُهُ وَكِسْوَتُهُ، وَلاَ يُكَلَّفُ مِنَ الْعَمَلِ مَا لاَ يُطِيقُ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে কেবল একথা বলা হয়েছে যে, খাদ্য ও বস্ত্র হচ্ছে গোলামের হক ও দাবী। মনিবের দায়িত্ব হচ্ছে এ দাবী পূরণ করা এবং তার অন্ন ও বস্ত্রের ব্যবস্থা করা।

অন্য হাদীস থেকে জানা যায় যে, তাকে ঐ খাবারই দেওয়া হবে, যা বাড়ীতে খাওয়া হয় এবং ঐ পোশাকই দেওয়া হবে, যা মনিব নিজে পরিধান করে। এ কথাও বলা হয়েছে যে, তার উপর অতিরিক্ত কাজের বোঝা চাপানো যাবে না, এতটুকু কাজই নিতে হবে, যতটুকু সে করতে পারে। এগুলো গোলামদের মৌলিক অধিকার। গোলামদের সাথে ভ্রাতৃসুলভ আচরণ করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)