আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২২৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১১৬- কষ্টদায়ক বস্তু অপসারণ
২২৭। হযরত আবু বারযা আল-আসলামী (রাঃ) বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে একটি আমল শিখিয়ে দিন, যা আমাকে বেহেশতে প্রবেশ করাবে। তিনি বলেনঃ জনপথ থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করো।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِمَاطَةِ الأذَى
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ أَبَانَ بْنِ صَمْعَةَ، عَنْ أَبِي الْوَازِعِ جَابِرٍ، عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، دُلَّنِي عَلَى عَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ، قَالَ: أَمِطِ الأَذَى عَنْ طَرِيقِ النَّاسِ.
হাদীসের তাখরীজ (সূত্র):
(মুসলিম, ইবনে মাজাহ, আহমাদ, ইবনে হিব্বান)।
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবতঃ এখানে প্রার্থনাকারীর উদ্দেশ্য ছিল এমন কোন বিষয় সম্পর্কে প্রার্থনা করা, যা তার কর্মক্ষমতার অন্তর্ভুক্ত। কেননা এই নেক আমল দ্বারাই লাভবান হওয়া যেতে পারে। নেক আমল যতই উত্তম হোক না কেন, যদি তদনুযায়ী আমল করা না হয় তবে তাতে কোন লাভ নেই। রাসূল (সা.) তাকে এমন সহজসাধ্য আমলের শিক্ষা দিলেন যা তার দ্বারা সহজে আদায় হতে পারে এবং বিশ্ববাসীর জন্যও তা' সহজসাধ্য হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ তারজুমানুস সুন্নাহ (মাওলানা বদরে আলম মিরাঠী রহ.)