আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৪৮২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২২৩- মাযলূমের দুআ
৪৮২। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ তিন (ব্যক্তির) দুআ (অবশ্যই ) কবূল হইয়া থাকে : ১. মাযলুম বা উৎপীড়িতের দুআ, ২. মুসাফিরের দুআ ও ৩. পিতা-মাতার দুআ সন্তানের ব্যাপারে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ دَعْوَةِ الْمَظْلُومِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ ثَلاَثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٍ‏:‏ دَعْوَةُ الْمَظْلُومِ، وَدَعْوَةُ الْمُسَافِرِ، وَدَعْوَةُ الْوَالِدِ عَلَى وَلَدِهِ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ দু'আগুলোর কবুলিয়তের রহস্য এগুলোর আন্তরিকতার মধ্যেই নিহিত। সন্তানের প্রতি পিতামাতার আন্তরিকতা তো সুস্পষ্ট। অনুরূপ বেচারা পরদেশী মুসাফির তার নিঃস্বতার জন্যে এবং মযলূম ব্যক্তি বেদনাহত হওয়ার কারণে তাদের হৃদয়ও ভগ্নাবস্থায় থাকে এবং ভগ্ন হৃদয় আল্লাহর রহমত আকর্ষণের প্রচণ্ড ক্ষমতা রাখে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান