আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৬৭০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৮৮- নবী করীম (ﷺ)-এর দু'আসমূহ
৬৭০. হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-কে এরূপ দু'আ করিতে শুনিয়াছি : رَبِّ أَعِنِّي وَلا تُعِنْ عَلَيَّ ، وَانْصُرْنِي وَلا تَنْصُرْ عَلَيَّ ، وَامْكُرْ لِي وَلا تَمْكُرْ عَلَيَّ ، وَيَسِّرْ لِيَ الْهُدَى ، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ ، رَبِّ اجْعَلْنِي شَكَّارًا لَكَ ، ذَكَّارًا لَكَ ، رَاهِبًا لَكَ ، مِطْوَاعًا لَكَ ، مُخْبِتًا لَكَ ، أَوَّاهًا مُنِيبًا ، تَقَبَّلْ تَوْبَتِي ، وَاغْسِلْ حَوْبَتِي ، وَأَجِبْ دَعْوَتِي ، وَثَبِّتْ حُجَّتِي ، وَاهْدِ قَلْبِي ، وَسَدِّدْ لِسَانِي ، وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي “হে প্রভু! আমাকে শক্তি যোগাও, আমার বিরুদ্ধে শক্তি যোগাইও না। আমাকে মদদ কর, আমার বিরুদ্ধে মদদ করিও না। আমার পক্ষে তোমার চাল চালো, আমার বিরুদ্ধে চাল চালিও না। আমার পথ সুগম করিয়া দাও, আমার বিরুদ্ধে যে প্রতি অত্যাচার ও বাড়াবাড়ি করে তাহার বিরুদ্ধে আমাকে সাহায্য কর।হে প্রভু! আমাকে তোমার পূর্ণ শোকরগোযার (কৃতজ্ঞ) তোমার অহর্নিশ যিকিরকারী, তোমার পথের সাধক, তোমার পরম ভক্ত চির অনুরক্ত, একান্তই তোমাতে আত্মবিলীনকারী সমর্পিত বান্দা বানাইয়া দাও। তুমি আমার তাওবা কবূল কর! আমার সকল পাপ মোচন কর। আমার দু'আ কবূল কর! আমার দলীল বা বক্তব্যকে প্রতিষ্ঠিত কর। আমার অন্তরকে সুপথে পরিচালিত কর! আমার রসনাকে যথার্থতা দান কর এবং আমার অন্তরের হিংসা-বিদ্বেষ বিদূরিত কর।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا أَبُو حَفْصٍ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، قَالَ : سَمِعْتُ عَمْرَو بْنَ مُرَّةَ ، قَالَ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ ، قَالَ : سَمِعْتُ طَلِيقَ بْنَ قَيْسٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَدْعُو بِهَذَا : " رَبِّ أَعِنِّي وَلا تُعِنْ عَلَيَّ ، وَانْصُرْنِي وَلا تَنْصُرْ عَلَيَّ ، وَامْكُرْ لِي وَلا تَمْكُرْ عَلَيَّ ، وَيَسِّرْ لِيَ الْهُدَى ، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ ، رَبِّ اجْعَلْنِي شَكَّارًا لَكَ ، ذَكَّارًا لَكَ ، رَاهِبًا لَكَ ، مِطْوَاعًا لَكَ ، مُخْبِتًا لَكَ ، أَوَّاهًا مُنِيبًا ، تَقَبَّلْ تَوْبَتِي ، وَاغْسِلْ حَوْبَتِي ، وَأَجِبْ دَعْوَتِي ، وَثَبِّتْ حُجَّتِي ، وَاهْدِ قَلْبِي ، وَسَدِّدْ لِسَانِي ، وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي

হাদীসের ব্যাখ্যা:

এ দু'আটির ব্যাপকতা ব্যাখ্যার অপেক্ষা রাখেনা। উপরোক্ত দু'আ সমূহের লক্ষ্যণীয় ব্যাপার হলো এই যে, এ প্রত্যেকটি দু'আয় রাসূলুল্লাহ ﷺ নিজেকে আল্লাহ তা'আলার দরবারে একান্তই বাধ্য, অনুগত-বিনয়ী এবং জীবনের সর্ব ব্যাপারে একান্তই তাঁর মুখাপেক্ষীরূপে পেশ করেছেন। তিনি বুঝাতে চেয়েছেন যে, হে আল্লাহ! আমি একান্তই নিঃস্ব, এমন কি আমার যাহির-বাতিন, আমার হৃদয়-মন রসনা সবই একান্তই তোমারই নিয়ন্ত্রণাধীন। আমার আমল-আখলাক, আমার চিন্তা ভাবনা অনুভূতি এবং আমার সমুদয় অবস্থার সংশোধনও একান্তই তোমার ফযল ও করম, দয়া-দাক্ষিণ্যের উপর নির্ভরশীল। আমার সুস্থতা-অসুস্থতাও তোমারই হাতে। দুশমন ও অনিষ্টকারীদের অনিষ্ট থেকে রক্ষাও একান্তই তুমিই আমাকে করতে পার। এ ব্যাপারেও আমি একান্তই অসহায়, দুর্বল। তুমি বদান্যশীল, দয়ালু, দাতা আর আমি তোমার দুয়ারের কাঙাল ভিখারী। এটা রাসূলুল্লাহ ﷺ-এর আবদিয়াতের কামাল-পূর্ণতা। নিঃসন্দেহে এ কামালিয়তের ঊর্ধ্বতম শিখরে তিনি অধিষ্ঠিত। তাঁর এ কামালিয়ত বা পূর্ণতা অন্য সব পূর্ণতাকে ছাড়িয়ে গেছে।
صَلَّى اللّٰهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ
-"তাঁর প্রতি ও তাঁর পরিবার-পরিজন সঙ্গী-সাথীদের প্রতি আল্লাহ তা'আলার অফুরন্ত রহমত বর্ষিত হোক।”
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান