আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৬৮৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৮৮- নবী করীম (ﷺ)-এর দু'আসমূহ
৬৮৮। আনাস (রাঃ) বলেন, নবী (ﷺ) বেশী পরিমাণে বলতেনঃ اللَّهُمَّ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ، ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ হে আল্লাহ্! হে অন্তরের পরিবর্তন সাধনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর সুদৃঢ় রাখ।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ ، قَالَ : حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي سُفْيَانَ ، وَيَزِيدَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يُكْثِرُ أَنْ يَقُولَ : اللَّهُمَّ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ، ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
হাদীসের ব্যাখ্যা:
এ রিওয়ায়াতে তারপর হযরত উম্মে সালামার এ বর্ণনাও রয়েছে, একদা আমি রাসূলুল্লাহ ﷺ-এর নিকট আরয করলাম, আপনি যে প্রায়ই এ দু'আটি করেন তার কারণ কি? হযরত উম্মে সালামা (রা) সম্ভবত এ প্রশ্নের দ্বারা বুঝাতে চেয়েছিলেন যে, আপনি তো গুনাহখাতার ঊর্ধ্বে, আপনার তো কোন গুনাহ নেই, তাহলে এমনটি দু'আ করেন কেন? জবাবে হুযুর (স) বললেন: প্রতিটি মানুষের অন্তঃকরণ আল্লাহ তা'আলার হাতে। যার অন্তঃকরণকে তিনি ইচ্ছা করেন সরল পথে রাখেন এবং যার অন্তঃকরণকে তিনি চান বক্র করে দেন। তাঁর এ জবাবের তাৎপর্য হচ্ছে আমার ব্যাপারটাও তাঁরই মর্জির অধীন। তাই আমারও উচিত তাঁর দরবারে এ জন্যে প্রার্থনা করা। নিঃসন্দেহে যে বান্দা তার নফসকে এর সাথে তার রবকে চিনবার তাওফীক লাভ করবে, তার অবস্থাই এরূপ হতে বাধ্য। এমন ব্যক্তি কখনো নিজেকে নিরাপদ বা নিঃশঙ্ক বোধ করবে না। বান্দার জন্যে এটাই তাঁর আত্মিক উন্নতি ও কৃতিত্বের লক্ষণ।
ফার্সী কবির ভাষায় : قریبان را بیش بود حیرانی যাহার নৈকট্য ঘটে, তাহার হয়রানী বটে হয় বহুবেশি।
ফার্সী কবির ভাষায় : قریبان را بیش بود حیرانی যাহার নৈকট্য ঘটে, তাহার হয়রানী বটে হয় বহুবেশি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)