আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৬৯৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯১- মহানবী (ﷺ)-এর দুআসমূহ।
৬৯৩. হযরত আবু মুসা (রাযিঃ)-এর পুত্র তাহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) এই দু'আ করিতেনঃ اللَّهُمَّ رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي ، وَإِسْرَافِي فِي أَمْرِي كُلِّهِ ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي ، اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَئِي كُلَّهُ ، وَعَمْدِي وَجَهْلِي وَهَزْلِي ، وَكُلُّ ذَلِكَ عِنْدِي . اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ ، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ “হে আল্লাহ্! আমার ত্রুটিসমূহ, অজ্ঞতাসমূহ, আমার প্রত্যেকটি কাজে আমার বাড়াবাড়িসমূহ এবং আমার চাইতে তুমিই আমার যে অপরাধসমূহ সম্পর্কে অধিকতর অবগত সেগুলি মার্জনা কর।” “হে আল্লাহ্! আমার প্রত্যেকটি ভুলচুক, ইচ্ছাকৃত অপরাধ, অজ্ঞতামূলক অপরাধ, হাসিচ্ছলে কৃত অপরাধ এবং এ জাতীয় যত অপরাধ আমার রহিয়াছে সব মাফ করিয়া দাও ।" “হে আল্লাহ্! আমার পূর্বকৃত, পরেকৃত, গোপনকৃত এবং প্রকাশ্যকৃত সকল অপরাধ মার্জনা করিয়া দাও, পূর্বাপর তোমারই আধিপত্য এবং তুমিই সর্ববিষয়ে সর্বশক্তিমান।”
أبواب الأدب المفرد للبخاري
بَابُ دَعَوَاتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنِ ابْنِ أَبِي مُوسَى ، عَنْ أَبِيهِ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّهُ كَانَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ : " رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي ، وَإِسْرَافِي فِي أَمْرِي كُلِّهِ ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي ، اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَئِي كُلَّهُ ، وَعَمْدِي وَجَهْلِي وَهَزْلِي ، وَكُلُّ ذَلِكَ عِنْدِي . اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ ، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহু আকবর! সাইয়েদুল মুরসালীন, মাহবুবে রাব্বুল আলামীন ﷺ যিনি নিঃসন্দেহে নিষ্পাপ ছিলেন, তাঁর নিজের সম্পর্কে এরূপ উপলব্ধি ছিল! তিনি নিজেকে আপাদমস্তক গুনাহগার ও অপরাধী জ্ঞান করতেন এবং এভাবে আল্লাহর দরবারে ইস্তিগফার করতেন। সত্য কথা হলো, যিনি যত বেশি মা'রিফত জ্ঞানের অধিকারী হবেন, তিনি নিজেকে ততবেশি আবদিয়াতের হক আদায়ের ব্যাপারে ত্রুটিকারী ও অপরাধী জ্ঞান করবেন।
قريبان رابیش بود حیرانی
"যে যত বেশি নিকট আপন, তার তত বেশি হয়রানী।"
রাসূলুল্লাহ ﷺ-এর এ ইস্তিগফারের এক একটি শব্দের মধ্যে আবদিয়তের স্পীরিট পূর্ণ মাত্রায় বিদ্যমান। আমাদের উম্মতীদের জন্যে এতে শিক্ষা নিহিত রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)