আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৭১৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯৬- দোয়ার ফযীলাত।
৭১৮. হযরত আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ দু'আ হইতেছে সবচাইতে সম্মানিত ইবাদত।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا خَلِيفَةُ ، قَالَ : حَدَّثَنَا أَبُو دَاوُدَ ، قَالَ : حَدَّثَنَا عِمْرَانُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " أَشْرَفُ الْعِبَادَةِ الدُّعَاءُ
হাদীসের ব্যাখ্যা:
যখন জানা গেল যে, দু'আ ইবাদতের মগজ ও সারনির্যাস এবং ইবাদতই মানব সৃষ্টির আসল উদ্দেশ্য, তখন স্বতঃসিদ্ধভাবে সাব্যস্ত হয়ে গেল যে, মানুষের আমল সমূহের মধ্যে এবং তার হালসমূহের মধ্যে দু'আই সর্বোত্তম এবং সবচাইতে মূল্যবান। আল্লাহর রহমত ও করুণা দৃষ্টি আকর্ষণের সর্বাধিক ক্ষমতা এরই মধ্যে নিহিত রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)