আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮০৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৪৬- লোকের কথা ‘ইয়া হানতাহ্‌’
৮০৫, আম্‌র ইব্‌ন শুরায়দ তাঁহার পিতা হইতে বর্ণনা করেন। তিনি বলেন যে, একদা নবী করীম (ﷺ) আমাকে তাঁহার সাওয়ারীর উপর তাঁহার পিছনে উঠাইয়া লইলেন। এমন সময় তিনি বলিলেনঃ কিহে উমাইয়া ইব্‌ন আবিস্ সালতের কোন কবিতা কি তোমার স্মরণ আছে ? আমি বলিলাম, জ্বী, হ্যাঁ! তখন আমি একটি শ্লোক তাঁহাকে শুনাইলাম। বলিলেনঃ হ্যা আরও শুনাও! একে একে আমি তাঁহাকে একশতটি শ্লোক শুনাইলাম।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ قَالَ‏:‏ أَرْدَفَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ‏:‏ هَلْ مَعَكَ مِنْ شِعْرِ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ‏؟‏ قُلْتُ‏:‏ نَعَمْ‏.‏ فَأَنْشَدْتُهُ بَيْتًا، فَقَالَ‏:‏ هِيهِ، حَتَّى أَنْشَدْتُهُ مِئَةَ بَيْتٍ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

উমাইয়্যা ইবনে সালত সাকাফীও জাহেলী যুগের একজন কবি ছিল এবং তার কবিতা আল্লাহমুখী ছিল। এ জন্যই রাসূলুল্লাহ (ﷺ) তার কবিতা পছন্দ করতেন, যেমন এ হাদীস থেকে জানা গেল। রাসূলুল্লাহ (ﷺ) তার ব্যাপারে বলেছিলেন: لقد كاد يسلم في شعره যার অর্থ এই যে, সে তার কবিতার দিক দিয়ে ইসলামের কাছাকাছি এসে গিয়েছিল। অন্য এক হাদীসে এসেছে যে, তিনি একবার তার কবিতা শুনে বলেছিলেন: آمن شعره وكفر قلبه অর্থাৎ, তার কবিতা মুসলমান হয়ে গিয়েছে; কিন্তু তার অন্তর কাফেরই রয়ে গেল। উমাইয়্যা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগ পেয়েছিল এবং দ্বীনের দাওয়াতও তার কাছে পৌঁছেছিল, কিন্তু ঈমান গ্রহণের সৌভাগ্য লাভ হয়নি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)