আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১০৬৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৮৮- মায়ের (ঘরে প্রবেশ করতেও) অনুমতি প্রার্থনা করবে।
১০৬৮. মুসলিম ইব্ন নাযীর বলেন, এক ব্যক্তি হযরত হুযায়ফা (রাযিঃ)কে প্রশ্ন করিল, আমি কি আমার মাতার নিকট যাইতেও তাঁহার অনুমতি প্রার্থনা করিব? উত্তরে তিনি বলিলেনঃ যদি তুমি তাঁহার নিকট যাইতে অনুমতি প্রার্থনা না কর, তবে এমন অবস্থা তোমার চোখে পড়িতে পারে যাহা দেখিতে তুমি পছন্দ কর না।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ: سَمِعْتُ مُسْلِمَ بْنَ نَذِيرٍ يَقُولُ: سَأَلَ رَجُلٌ حُذَيْفَةَ فَقَالَ: أَسْتَأْذِنُ عَلَى أُمِّي؟ فَقَالَ: إِنْ لَمْ تَسْتَأْذِنْ عَلَيْهَا رَأَيْتَ مَا تَكْرَهُ.
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম এই যে, অনুমতি ছাড়াও হঠাৎ করে নিজের মায়ের ঘরে প্রবেশ করাতে এর আশংকা থাকে যে, তুমি এমন অবস্থায় ঘরে প্রবেশ করবে যে, তোমার মা হয়ত অসতর্ক অবস্থায় এলোমেলো কাপড়ে আছেন। তাই মায়ের কাছেও অনুমতি নিয়েই যেতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)