আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২২৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৮১- কেউ হাতে খাদ্যের চর্বি নিয়ে ঘুমালে।
১২২৭. হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ যে ব্যক্তি চর্বিমাখা হাতে রাত্রিযাপন করিল এবং সে কারণে কোন বিপদ ঘটিল, তবে সে যেন উহার জন্য নিজেকে ছাড়া অপর কাহাকেও দোষারোপ না করে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ نَامَ وَبِيَدِهِ غَمَرٌ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِشْكَابَ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ لَيْثٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ مَنْ نَامَ وَبِيَدِهِ غَمَرٌ قَبْلَ أَنْ يَغْسِلَهُ، فَأَصَابَهُ شَيْءٌ، فَلا يَلُومَنَّ إِلا نَفْسَهُ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির দাবী ও চাহিদা এটাই যে, খাওয়ার পর- বিশেষ করে হাতের মধ্যে যখন চর্বি ও তৈলাক্ততা থেকে যায়, তখন হাতকে এভাবে ধুয়ে নিবে যে, এ ধরনের কোন কিছুই অবশিষ্ট না থাকে। আর যেহেতু এটা কেবল মুস্তাহাব পর্যায়ের বিধান, তাই স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) ও কখনো কখনো এর বিপরীত আমলও করেছেন। যেমন অন্য হাদীস থেকে জানা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান