আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৩১৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬৩৪- দ্বিমুখী চরিত্রের লোক।
১৩১৮ হযরত আম্মার ইব্ন ইয়াসির (রাযিঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি দুনিয়ায় দু-মুখী হইবে, তাহার জন্য কিয়ামতের দিন দুইটি আগুনের জিহবা হইবে। এমন সময় একটি মোটাসোটা লোক ঐপথে অতিক্রম করিতেছিল । নবী (ﷺ) ফরমাইলেনঃ এই ব্যক্তিও ঐ দলভুক্ত ।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الأَصْبَهَانِيُّ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ رُكَيْنٍ، عَنْ نُعَيْمِ بْنِ حَنْظَلَةَ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: مَنْ كَانَ ذَا وَجْهَيْنِ فِي الدُّنْيَا، كَانَ لَهُ لِسَانَانِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ نَارٍ، فَمَرَّ رَجُلٌ كَانَ ضَخْمًا، قَالَ: هَذَا مِنْهُمْ.
হাদীসের ব্যাখ্যা:
সৎকর্ম এবং উত্তম চরিত্রসমূহ— যেগুলোর উপর ভিত্তি করে আখেরাতে সওয়াবের প্রতিশ্রুতি রয়েছে, এগুলোর বিভিন্ন প্রকার আছে এবং সেগুলোর স্তরও ভিন্ন ভিন্ন। অনুরূপভাবে মন্দকর্ম এবং মন্দ চরিত্রসমূহ— যেগুলোর উপর ভিত্তি করে আখেরাতের শাস্তির হুমকি দেওয়া হয়েছে, সেগুলোরও বিভিন্ন প্রকার আছে এবং স্তর তারতম্যও আছে। আল্লাহ তা'আলা তাঁর অপার জ্ঞান ও প্রজ্ঞার দ্বারা প্রত্যেক ভাল ও মন্দের পুরস্কার ও শাস্তি সেই কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ করে নির্ধারণ করেছেন। তাই দ্বিমুখীপনা (যা এক ধরনের মুনাফেকী) এর শাস্তি এই নির্ধারণ করা হয়েছে যে, এ চরিত্রের মানুষের মুখে আগুনের দু'টি জিহ্বা থাকবে। বাস্তবেই বিভিন্ন জানোয়ারের মধ্য হতে শুধু সাপেরই কিছু কিছু প্রকারের দু'টি জিহ্বা থাকে।
এখানে এ কথাটি আমাদের সবার জন্য ভাবনার বিষয় যে, কোন কোন মন্দ কর্ম ও মন্দ স্বভাব বাস্তবে খুবই ভয়াবহ এবং আল্লাহ তা'আলার কাছে অত্যন্ত মারাত্মক। কিন্তু আমরা এগুলোকে সাধারণ ব্যাপার মনে করি এবং এগুলো থেকে আত্মরক্ষার জন্য যতটুকু যত্নবান হওয়া উচিত, আমরা ততটুকু যত্নবান হই না। এ ধরনের মন্দ বিষয়সমূহ সম্পর্কেই কুরআন মজীদে বলা হয়েছে: তোমরা এটাকে সাধারণ ব্যাপার এবং হাল্কা বিষয় মনে কর, অথচ আল্লাহর নিকট এটা খুবই গুরুতর ও মারাত্মক বিষয়। এ দ্বিমুখীপনাও এ পর্যায়ের। আমাদের মধ্যে অনেকেই এটাকে সাধারণ ব্যাপার মনে করে এবং এটা থেকে আত্মরক্ষার চিন্তা করে না। অথচ এ দু'টি হাদীস দ্বারা জানা গিয়েছে যে, এটা কত গুরুতর ও মারাত্মক গুনাহ এবং আখেরাতে এর জন্য কি কঠিন শাস্তি ভোগ করতে হবে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)