আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৩২১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬৩৭- লজ্জাশীলতা।
১৩২১. হযরত সাঈদ ইব্‌ন জুবায়র বলেন, হযরত ইব্‌ন উমর (রাযিঃ) বলিয়াছেনঃ লজ্জাশীলতা ও ঈমান অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। যখন ঐ দুটির একটি তিরোহিত হইয়া যায় তখন অপরটিও সাথে সাথে তিরোহিত হইয়া যায়।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ‏:‏ أَخْبَرَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ‏:‏ إِنَّ الْحَيَاءَ وَالإِيمَانَ قُرِنَا جَمِيعًا، فَإِذَا رُفِعَ أَحَدُهُمَا رُفِعَ الآخَرُ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

হায়া বা লজ্জা ও ঈমান ওতোপ্রোতভাবে জড়িত। একটি ছাড়া অপরটির কল্পনা করা যায় না। একের উন্নতি অপরটির উন্নতি এবং যে কোন একটির অবনতি অপরটির অবনতি। ঈমানের বিকাশ ও উন্নতি ছাড়া হায়ার বিকাশ ও উন্নতি করা সম্ভব নয় এবং হায়ার উন্নতি ও বিকাশ ছাড়া ঈমানের বিকাশ ও উন্নতি করা সম্ভব নয়। অনুরূপভাবে ঈমানের অবনতি হায়ার অবনতি এবং হায়ার অবনতি ঈমানের অবনতি। ঈমানের অভাব হায়াকে এবং হায়ার অভাব ঈমানকে বরবাদ করে।

যখন কোন ব্যক্তি, দল বা জাতি ঈমানের পথ থেকে বিচ্যুত হয়, তারা হায়ার অমূল্য সম্পদ থেকে বঞ্চিত হয়। যখন কোন ব্যক্তি বা জাতি বেহায়াপনা করে, অশ্লীল কাজকর্মে নিজেকে লিপ্ত করে, তখন সে ব্যক্তি বা জাতি ঈমানের নূর ও দৌলত থেকে বঞ্চিত হয়। বান্দা যত বেশি হায়া করে, আল্লাহকে লজ্জা করে, তত বেশি সৎকর্ম করতে পারে। বান্দা যত বেশি দুষ্কর্ম করে, তার হায়া তত বেশি লোপ পায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান