আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৩২২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬৩৮- যুলুম-নির্যাতন।
১৩২২. হযরত আবু বকর (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ লজ্জাশীলতা ঈমানের অংশবিশেষ। আর ঈমান বেহশ্‌তে লইয়া যাইবে। আর রূঢ়তা হইতেছে অত্যাচার বিশেষ আর অত্যাচার দোযখে লইয়া যাইবে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْجَفَاءِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ‏:‏ حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ الْحَيَاءُ مِنَ الإِيمَانِ، وَالإِيمَانُ فِي الْجَنَّةِ، وَالْبَذَاءُ مِنَ الْجَفَاءِ، وَالْجَفَاءُ فِي النَّارِ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

হায়া ঈমানী জিনিস। যে ব্যক্তি ঈমানী উপাদানের বিকাশ করে, সে জান্নাতের রাস্তা পরিষ্কার করে। যে আল্লাহকে লজ্জা করে, মন্দ কাজ থেকে দূরে থাকে, আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত দান করবেন। অশ্লীলতা মন্দ আচরণ ও মন্দ চরিত্র থেকে সৃষ্ট। যে দুনিয়ার যিন্দেগীতে মন্দ আচরণ করে, সে আখিরাতের যিন্দেগীতে কঠিন বিপদের সম্মুখীন হবে। আল্লাহ তাকে আগুনের আযাব দিবেন।

হায়ার বিপরীত অশ্লীলতা এবং জান্নাতের বিপরীত জাহান্নাম। হায়ার মালিক জান্নাতের মালিক এবং অশ্লীলতার অধিকারী জাহান্নামের অধিকারী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান