মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৮০
- ঈমানের অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
৮০। হযরত ইবনে উমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, প্রত্যেক জিনিস আল্লাহর তাকদীর অনুযায়ী হয়, এমনকি দুর্বলতা এবং বুদ্ধিমত্তাও। (মুসলিম)
كتاب الإيمان
بَابُ الْإِيْمَانِ بِالْقَدْرِ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ شَيْءٍ بِقَدَرٍ حَتَّى الْعَجز والكيس» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
ব্যক্তির যোগ্যতা ও অযোগ্যতা, ক্ষমতা-অক্ষমতা, প্রজ্ঞা-নির্বুদ্ধিতা তথা ব্যক্তির যাবতীয় গুণাবলী তকদীরের মধ্যে রয়েছে। অর্থাৎ পার্থিব জীবনে কে কোন অবস্থার মধ্যে থাকবে তাও ভাগ্যলিপির অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)