মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৮৯
- ঈমানের অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
৮৯। হযরত আব্দুল্লাহ ইবন আমর ইবনুল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আদম সন্তানের অন্তরসমূহ মাত্র একটি অন্তরের ন্যায় আল্লাহ পাকের দু'টি অঙ্গুলির মাঝে অবস্থিত । তিনি যেভাবে ইচ্ছা ঘুরাতে থাকেন। অতঃপর হুযুর (ﷺ) এভাবে দোআ করেন- হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ্, আমাদের অন্তরসমূহকে তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও। (মুসলিম)
كتاب الإيمان
بَابُ الْإِيْمَانِ بِالْقَدْرِ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَقُول إِنَّ قُلُوبَ بَنِي آدَمَ كُلِّهَا بَيْنَ أُصْبُعَيْنِ من أَصَابِع الرَّحْمَن كقلب وَاحِد يصرفهُ حَيْثُ يَشَاءُ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الله مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
যেহেতু আল্লাহর সিফাত ও কার্যাবলী অনুধাবন ও বিবরণ প্রদান করার জন্য কোন স্বতন্ত্র পরিভাষা নেই। তাই অপরাগতাবশতঃ মানুষের কার্যাবলী ও গুণাবলী প্রকাশ করার জন্য যে পরিভাষা ব্যবহৃত হয় তা এ হাদীসে ব্যবহার করা হয়েছে। আল্লাহর দু'আঙ্গুলের মাঝখানে মানুষের হৃদয় কথার অর্থ হল, মানুষের হৃদয় আল্লাহর পূর্ণ কর্তৃত্ব ও এখতিয়ারের মধ্যে রয়েছে। তিনি যে দিকে চান সে দিকে মানুষের মন পরিবর্তন করে দেন। যেরূপ আমরা বলে থাকি অমুক ব্যক্তি আমার মুঠোর মধ্যে রয়েছে অর্থাৎ সে আমার এখতিয়ার ও কর্তৃত্বের মধ্যে রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)