মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৯৭
- ঈমানের অধ্যায়
৩. দ্বিতীয় ‘অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
৯৭। হযরত আবু খোযামা তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমরা ঝাড় ফুঁক করি, চিকিৎসা করি, আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করি, তা কি আল্লাহর তাকদীর একটুও রদ করতে পারে? তিনি বললেন ও সবই আল্লাহ্ তাকদীর। (আহমদ, তিরমিযী, ইবনে মাজা)
كتاب الإيمان
باب الإيمان بالقدر - الفصل الثاني
وَعَن أبي خزامة عَن أَبِيه قَالَ سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا قَالَ: «هِيَ مِنْ قَدَرِ الله» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বক্তব্যের সারমর্ম হল, আমরা উদ্দেশ্য সাধনের জন্য যে তদবির ও কোশেশ করে থাকি এবং এ ব্যাপারে যে সব উপায় উপকরণ প্রয়োগ করি তার সবকিছুই আল্লাহর নির্ধারিত তাকদীরের অধীন। অর্থাৎ আল্লাহর তরফ থেকে এটা নির্ধারিত হয় যে, অমুক ব্যক্তি অমুক অসুখের দ্বারা আক্রান্ত হবে এবং অমুক ঝাড়ফুঁক বা ঔষধের দ্বারা আরোগ্য লাভ করবে। বিষয়টির উপর চিন্তা-ভাবনা করলে বিষয়টি সহজে অনুমিত হয় যে, তাকদির সম্পর্কিত অনেক প্রশ্ন ও সন্দেহের জবাব রাসূলুল্লাহ (ﷺ)-এর উক্ত দু'শব্দ সম্বলিত বক্তব্যের দ্বারা দূর হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান