মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১২৭
- ঈমানের অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - কবরের আযাব
১২৭। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমাদের কেউ মারা গেলে প্রতি সকালে-বিকালে তার স্থান তার নিকট প্রকাশ করা হয়। সে বেহেশতীদের অন্তর্ভুক্ত হলে বেহেশতের স্থান আর দোযখীদের অন্তর্ভুক্ত হলে দোযখের স্থান তাকে দেখিয়ে বলা হয়, এটাই তোমার আসল ঠিকানা। অতঃপর আল্লাহ পাক তোমাকে রোজ কিয়ামতে উঠাবেন। -বুখারী, মুসলিম
كتاب الإيمان
بَابُ اِثْبَاتِ عَذَابِ الْقَبْرِ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قَالَ: «إِنَّ أَحَدَكُمْ إِذَا مَاتَ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ إِنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَمِنْ أَهْلِ الْجَنَّةِ وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ فَيُقَالُ هَذَا مَقْعَدُكَ حَتَّى يَبْعَثك الله يَوْم الْقِيَامَة»

হাদীসের ব্যাখ্যা:

সকাল-সন্ধ্যায় বেহেশত ও দোযখের স্থান দেখান হবে। দোযখী ব্যক্তি তার দোযখের স্থান দেখে ভীত ও শঙ্কিত হবে, প্রকৃত আযাব লাভের পূর্বে আযাবের ভয়ঙ্কর রূপ উপলব্ধি করবে এবং অশান্তির আগুনে তিলেতিলে জ্বলতে থাকবে। অপরপক্ষে জান্নাতী ব্যক্তি জান্নাতের পূতঃপবিত্র জীবনের আরাম-আয়েশের সন্ধান পেয়ে খুব খুশী হবে। দুঃখ কষ্ট ভুলে যাবে। জান্নাতের সুখ-শান্তি উপভোগ করার জন্য জান্নাতে দাখিল হওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু জান্নাতী ব্যক্তি জান্নাত লাভের পূর্বে আলমে বারযাখ থেকে আল্লাহর অশেষ মেহেরবাণীতে জান্নাতের আনন্দ উপভোগ করতে থাকবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)