মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৮৬
- ঈমানের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৮৬। হযরত মালেক ইবনে আনাস (রাযিঃ) হতে মুরসালরূপে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, আমি তোমাদের মধ্যে দু'টি বস্তু রেখে যাচ্ছি। যে পর্যন্ত তোমরা সেই বন্ধু দু'টি মজবুতভাবে ধরে থাকবে পথ হারাবে না। তা হল আল্লাহর কিতাব এবং তাঁর রাসূলের সুন্নত। -মুয়াত্তা
كتاب الإيمان
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثالث
وَعَن مَالك بن أنس مُرْسَلًا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رَسُولِهِ «. رَوَاهُ فِي الْمُوَطَّأ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান