মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৯৬
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৩৯৬। হযরত আব্দুল্লাহ ইবন যায়েদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, (একদা) রাসূলুল্লাহ (ﷺ) অজু করলেন দুই দুইবার করে। -বুখারী
كتاب الطهارة
بَابُ سُنَنِ الْوُضُوْءِ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে দু'বার দু'বার ধৌত করার যে বিবরণ রয়েছে। অন্য হাদীসে উযূর অঙ্গসমূহে কেবল একবার একবার ধৌত করার কথা উল্লেখ আছে। তা মূলতঃ এটা দেখানোর উদ্দেশ্যে যে এতেও উযূ সম্পন্ন হয়ে যায়। অন্যথায় তিনি সাধারণতঃ উযূতে হাত মুখ এবং পা তিনবার করে ধৌত করতেন এবং অন্যকেও তা শিখিয়ে দিতেন। আর এ পদ্ধতিই সর্বোত্তম মাসনূন পদ্ধতি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)