মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪২৩
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪২৩। হযরত আব্দুল্লাহ ইবন যায়দ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) একদা অজু করলেন (অঙ্গসমূহ ধৌত করলে) দুই দুইবার করে এবং বললেন, এটা এক জ্যোতির উপর আর এক জ্যােতি।
كتاب الطهارة
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ وَقَالَ: هُوَ «نُورٌ عَلَى نُورٍ»
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে দু'বার দু'বার ধৌত করার যে বিবরণ রয়েছে। অন্য হাদীসে উযূর অঙ্গসমূহে কেবল একবার একবার ধৌত করার কথা উল্লেখ আছে। তা মূলতঃ এটা দেখানোর উদ্দেশ্যে যে এতেও উযূ সম্পন্ন হয়ে যায়। অন্যথায় তিনি সাধারণতঃ উযূতে হাত মুখ এবং পা তিনবার করে ধৌত করতেন এবং অন্যকেও তা শিখিয়ে দিতেন। আর এ পদ্ধতিই সর্বোত্তম মাসনূন পদ্ধতি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)