মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৬২
- পাক-পবিত্রতার অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নাপাক ব্যক্তির সাথে মেলামেশা
৪৬২। ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ এসব ঘরের দরজা মসজিদে নাবাবীর দিক হতে ফিরিয়ে দাও। আমি মাসজিদকে ঋতুবতী মহিলা ও নাপাক ব্যক্তির জন্য জায়েয মনে করি না। (আবু দাউদ)
كتاب الطهارة
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجِّهُوا هَذِهِ الْبُيُوتَ عَنِ الْمَسْجِدِ فَإِنِّي لَا أُحِلُّ الْمَسْجِدَ لِحَائِضٍ وَلَا جنب» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

প্রথম যখন মসজিদে নববীর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়, তখন অসংখ্য ঘরের দরজা মসজিদের মুখী ছিল। মসজিদের প্রাঙ্গণের দিকেই তা খুলত। কিছুদিন পর এ নির্দেশ জারী হয় যে, মসজিদের সম্মানের খাতিরে কোন ঋতুমতী ও অপবিত্র লোক যেন আনাগোনা না করে। এ সময় রাসূলুল্লাহ ﷺ এ ফরমান জারী করলেন যে, এ সকল দরজা মসজিদ মুখী অবস্থান থেকে সরিয়ে যেন অন্য মুখী করা হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান