আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৫৪৩
আন্তর্জাতিক নং: ৩৮১৫
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
২১৩০. নবী কারীম (ﷺ)- এর সাথে খাদীজাহ (রাযিঃ)- এর বিবাহ এবং তার ফযীলত
৩৫৪৩। মুহাম্মাদ ও সাদ্কা (রাহঃ) .... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম (ﷺ) বলেছেন, মারইয়াম (আলাইহিস সালাম) ছিলেন (তৎকালীন) নারী সমাজের শ্রেষ্ঠতমা নারী। আর খাদীজা (রাযিঃ) (এ উম্মতের) নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠা।
كتاب المناقب
بَاب تَزْوِيجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَدِيجَةَ وَفَضْلِهَا رَضِيَ اللَّهُ عَنْهَا
3815 - حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ، قَالَ: سَمِعْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ح حَدَّثَنِي صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «خَيْرُ نِسَائِهَا مَرْيَمُ، وَخَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ»
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের বাহ্যিক শব্দমালা দ্বারা বুঝা যায় যে, দুনিয়ার সমস্ত নারীদের মধ্যে সর্বোত্তম ও সবচেয়ে মর্যাদার অধিকারী হলেন, হযরত ঈসা (আ.)-এর মা হযরত মরিয়াম বিনতে ইমরান এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মানিতা স্ত্রী হযরত খাদীজা বিনতে খুওয়াইলিদ। যদি হাদীসের মর্ম এটাই হয়, তাহলে মনে করতে হবে যে, এরা দু'জনই মর্যাদায় সমান। কোন কোন হাদীসের ব্যাখ্যাদাতা এর মর্ম এই বর্ণনা করেছেন যে, হযরত মরিয়াম পূর্ববর্তী উম্মতের সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠা, আর হযরত খাদীজা এ উম্মতের সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠা। আর যেহেতু রাসূলুল্লাহ (ﷺ)-এর এ উম্মত সর্বোত্তম উম্মত- অর্থাৎ, পূর্ববর্তী সকল উম্মতের চেয়ে উত্তম, তাই হযরত খাদীজা হযরত মরিয়ামের তুলনায় উত্তম ও সর্বশ্রেষ্ঠা হবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)