মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৬৬
- নামাযের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - আযানের ফযীলত ও মুয়াযযিনের উত্তর দান
৬৬৬। হযরত ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তিন ব্যক্তি কিয়ামত দিবসে মেশকের স্তূপের উপর অবস্থান করবে। (১) যে ক্রীতদাস আল্লাহ্ পাকের এবং তার মনিবের হক দাবী যথাযথভাবে আদায় করে। (২) যে ব্যক্তি কোন জনসমষ্টির নামাযে ইমামতি করে এবং তারা তার উপর খুশী থাকে এবং (৩) যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাযের জন্য দিনে এবং রাতে আযান দেয়। -তিরমিযী
كتاب الصلاة
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثَلَاثَةٌ عَلَى كُثْبَانِ الْمِسْكِ يَوْمَ الْقِيَامَةِ عَبَدٌ أَدَّى حَقَّ اللَّهِ وَحَقَّ مَوْلَاهُ وَرَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ بِهِ راضون وَرجل يُنَادي بالصلوات الْخمس فِي كُلَّ يَوْمٍ وَلَيْلَةٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

আযান এবং মু'আযযিনের যে অসাধারণ সাওয়াব এই হাদীসে বর্ণিত হয়েছে। তার রহস্য হচ্ছে এই যে, আযান ঈমান ও ইসলামের প্রতীক এবং দীনের প্রভাবময়ী বিশিষ্ট অর্থবোধক দাওয়াত। মু'আযযিন এই আহবানকারী। মনে করা যেতে পারে, সে আল্লাহ্ নির্বাচিত আহবায়ক। আফসোস! আজ আমরা মুসলিম জনগোষ্ঠি আযানের এই গূঢ় রহস্য ভুলে গেছি এবং আযান দেওয়া একটি তুচ্ছ পেশায় পরিণত হয়েছে। আল্লাহ তা'আলা আমাদেরকে এই ভয়াবহ সামাজিক পাপ থেকে রক্ষা করুন এবং তাওবা ও সংশোধনের তাওফীক দিন।

১. টিকা: তালবিয়া হচ্ছে হজ্জ ও উমরাকারীর বিশেষ দু'আ আর তা হচ্ছে- ‌لَبَّيْكَ ‌اللَّهُمَّ ‌لَبَّيْكَ، ‌لَبَّيْكَ لا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لا شَرِيكَ لَكَ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান