মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৯৭
- নামাযের অধ্যায়
৭. প্রথম অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৬৯৭। হযরত ওছমান (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি শুধু আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ্ তার জন্য বেহেশতে একটি গৃহ নির্মাণ করবেন -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ الْمَسَاجِدِ وَمَوَاضِعِ الصَّلَاةِ
وَعَنْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ»
হাদীসের ব্যাখ্যা:
কুরআন-হাদীস-এর অসংখ্য বাণী থেকে জানা যায় যে, আখিরাতে প্রত্যেক কাজের যথোপযুক্ত প্রতিদান দেয়া হবে। এর ভিত্তিতে বলা যায় যে, মসজিদ নির্মাণকারীর জন্য জান্নাতে একটি চমৎকার মহল নির্মাণ করা যুক্তি সঙ্গত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)