মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৩২
- নামাযের অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৭৩২। হযরত আমর ইবনে শোআইব (রহ) তাঁর পিতার সূত্রে তাঁর দাদা হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে কবিতা পাঠ করতে, কোনকিছু ক্রয়-বিক্রয় করতে এবং জুম'আর দিনে জুম'আর নামাযের পূর্বে মসজিদে বৃত্তাকারে উপবেশন করতে নিষেধ করেছেন। -আবু দাউদ, তিরমিযী
كتاب الصلاة
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَنَاشُدِ الْأَشْعَارِ فِي الْمَسْجِدِ وَعَنِ الْبَيْعِ وَالِاشْتِرَاءِ فِيهِ وَأَنْ يَتَحَلَّقَ النَّاسُ يَوْمَ الْجُمُعَةِ قَبْلَ الصَّلَاةِ فِي الْمَسْجِدِ. رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

যেসব কাজ জায়িয হলেও আল্লাহর ইবাদত ও দীনের সাথে সম্পর্কহীন (যেমন, ব্যবসা বা বিনোদনমূলক অথবা কাব্য ও সাহিত্য মজলিস) এহেন কাজের জন্যও মসজিদ ব্যবহার না করা চাই। মসজিদে কবিতাবাজি ও ক্রয়-বিক্রয় নিষেধের এটাই হচ্ছে ভিত্তি। হাদীসের শেষাংশ জুমু'আর দিনের যে বিষয় রয়েছে তার মর্ম হচ্ছে এই যে, যে ব্যক্তি জুমু'আর দিন সালাত আদায়ের উদ্দেশ্যে প্রথম ওয়াক্তেই মসজিদে আসে (যে বিষয়ে হাদীসে বিশেষভাবে অনুপ্রাণিত করা হয়েছে) সে যেন একাগ্রতার সাথে ইবাদাতে মশগুল থাকে এবং মসজিদে বৃত্তাকারে গোল হয়ে না বসে। আল্লাহ্ তা'আলা সর্বজ্ঞ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান